এক্সপ্লোর

Anubrata Mondal: হিন্দি-ইংরেজি জানেন না, লিখতে পারবেন না বাংলায়, ইডি-কে জানালেন অনুব্রত

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। আর সেখানেই ফের অনুব্রতকে নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এল।

কলকাতা: প্রায় সাত হতে চলল জেলবন্দি রয়েছেন। গরুপাচার মামলায় নিত্যনতুন তথ্যও উঠে আসছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে কখনও চালকলের হদিশ মিলেছে, কখনও আবার কোটি কোটি টাকার শতাধিক সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে বলে শোনা গিয়েছে। কিন্তু তদন্তকারীদের প্রশ্নের কোনও উত্তরই এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) দেননি। বরং জানেন না, মনে নেই বলেই সব প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। দিল্লিতেও সেই রীতি বজায় রাখলেন বীরভূমের তৃণমূল সভাপতি। জানালেন, হিন্দি, ইংরেজিতে লিখতে জানেন না। লিখতে পারবেন না বাংলাতেও (Cattle Smuggling Case)। 

অনুব্রতর জন্য রাইটারের ব্যবস্থা করেন কেন্দ্রীয় তদন্তকারীরা

গরুপাচার মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। আর সেখানেই ফের অনুব্রতকে নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এল। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ চলাকালীন প্রশ্নের উত্তর খাতায় লিখতে বলা হয় অনুব্রতকে। কিন্তু অনুব্রত জানিয়ে দেন, তিনি হিন্দি, ইংরেজি লিখতে জানেন না। লিখতে পারবেন না বাংলাও। এর পর অনুব্রতর জন্য রাইটারের ব্যবস্থা করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অনুব্রতর হয়ে ইডি-র প্রশ্নের জবাব লেখেন সেই লেখকই।

অনুব্রতর জিজ্ঞাসাবাদপর্ব এবং তাঁর লিখতে না চাওয়ার মুহূর্তে ক্যামেরাবন্দি করেছে ইডি। আগাগোড়া ভিডিওগ্রাফি হয়েছে। ইডি সূত্রে খবর, অনুব্রত অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে। তাই তদন্তে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনার পাশাপাশি, জেরা-পর্বে নিজের হাতে লিখতে না চাওয়ার বিষয়টিও আদালতে জানানো হবে ইডি-র তরফে।

আরও পড়ুন: Anubrata Mondal: নিজের নামে ২৪, মেয়ের নামে ২৬, স্ত্রীর নামে ৬, গরুপাচারের টাকায় ১২১ সম্পত্তি! বলছে ইডি সূত্র

বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত। একাহাতে এতদিন তৃণমূলের জন্য জেলা সামলে রেখেছিলেন তিনি। তবে অনুব্রত উত্থানের কাহিনিও চমকপ্রদই। প্রথম জীবনে বাবার মুদিখানার দোকানে বসা থেকে বাজারে মাছ বিক্রি, তার পর মমতার ছত্রছায়ায় আসা, অনুব্রতকে নিয়ে এমন বিস্তর কথা শোনা যায়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে তিনি আর স্কুলে যাননি, এমনও জানা যায়। তাই হিন্দি এবং ইংরেজিতে সড়গড় না হলেও, বাংলা লিখতে না পারার কারণ নেই। কেন কেষ্ট হাতে লিখতে রাজি হলেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তে অসহযোগিতা করতেই অনুব্রতর এমন আচরণ বলে ধারণা ইডি-র।

ছ'দিনে সাড়ে ছ'কোটি টাকার সম্পত্তি নগদে কেনেন অনুব্রত!

গ্রেফতার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত অনুব্রতর পাশেই রয়েছে দল। যদিও নিত্যনতুন তথ্য উঠে আসছে মমতার স্নেহভাজন কেষ্টকে নিয়ে। ইডি সূত্রে দাবি, ছ'দিনে সাড়ে ছ'কোটি টাকার সম্পত্তি নগদে কেনেন অনুব্রত। গরুপাচারের কালো টাকা সাদা করতে স্ত্রী, মেয়ে তো বটেই সহযোগী, আত্মীয়দের জন্য সবমিলিয়ে অনুব্রত ১২১ সম্পত্তি কিনেছিলেন বলে সন্দেহ ইডি-র।

সেরা শিরোনাম

Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget