এক্সপ্লোর

Anubrata Mondal Update: ফ্ল্যাটে ঝুলছে তালা, নেই হাসপাতালেও; কোথায় কেষ্টর চিকিৎসক?

Anubrata Mondal News: শান্তিনিকেতনের বেসরকারি মেডিক্যাল কলেজেরও RMO। যে বেসরকারি মেডিক্য়াল কলেজের চেয়ারম্য়ান অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট। 

পার্থপ্রতিম ঘোষ, রামপুরহাট: অনুব্রত মণ্ডলকে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়ার পর 'খোঁজ' মিলছে না চিকিৎসকের। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ফ্ল্যাট কোথাও তাঁর দেখা মেলেনি। এমনকী ফোনেও পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন তৃণমূল নেতার চিকিৎসক? 

অনুব্রতকে ৫ দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক হিটলার চৌধুরী। মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত। কিন্তু যে চিকিৎসক এই সার্টিফিকেট দিলেন, তিনি কোথায়? হাসপাতাল থেকে ফ্ল্যাট, কোথাও দেখা মিলল না চিকিৎসক হিটলার চৌধুরীর। চিকিৎসকের রামপুরহাটের ফ্লাটেও ঝুলছে তালা। ফোন করলেও ধরছেন না। প্রতিবেশীদের দাবি, গতকাল সন্ধের পর থেকে দেখা যায়নি। চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাট ১ নম্বর ব্লকের মেডিক্যাল অফিসার। চকমণ্ডলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। শান্তিনিকেতনের বেসরকারি মেডিক্যাল কলেজেরও RMO তিনি। যে বেসরকারি মেডিক্য়াল কলেজের চেয়ারম্য়ান অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত মলয় পিট। 

IC-কে কদর্য কথার অভিযোগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পরপর দুবার পুলিশ তলব করেছে। পুলিশের তলব এড়িয়ে শনিবার পার্টি অফিসে হাজির ছিলেন অনুব্রত। সূত্রের খবর, অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান কেষ্ট। দুটি জামিন অযোগ্য ধারা-সহ মোট ৪টি ধারায় মামলা। খবর সূত্রের, শনিবার পর রবিবারও ফের অনুব্রত মণ্ডলকে তলব করা হয়। সকাল ১১টায় বোলপুরের এসডিপিও অফিসে তলব করা হয় কেষ্টকে। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও পুলিশের দ্বিতীয় সমনে হাজিরা দেননি অনুব্রত। এরই মধ্যে SDPO অফিসে হাজির হন কেষ্ট ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা ও আইনজীবী। মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে হাজির হন অনুব্রত মণ্ডলের আইনজীবী। সেই মেডিক্যাল সার্টিফিকেটেই উল্লেখ ছিল ৫ দিনের বেড রেস্ট নিতে হবে অনুব্রত মণ্ডলকে। ওই সার্টিফিকেট দিয়েই হাজিরা এড়ান বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। 

পুলিশ আধিকারিককে গালিগালাজ-হুমকি। অনুব্রত মণ্ডলের এহেন আচরণে নিন্দার ঝড় সর্বত্র। দুটো চিঠি লিখে দায়সারাভাবে ক্ষমা চেয়েছেন কেষ্ট। পরপর দুদিন পুলিশের তলবে হাজিরাও দেননি তৃণমূল নেতা। এই ঘটনায় কার্যত দায়সারা ভাবে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। আর এতেই একের পর এক প্রশ্ন তুলছেন বিরোধীরা। এতবড় ঘটনায় এই কয়েক লাইনের ক্ষমাপ্রার্থনা কি যথেষ্ট? দলের তরফে কেন কোনও কড়া ব্যবস্থা নেওয়া হল না? যদিও অনুব্রত কদর্য আক্রমণের কথা মেনে নিলেও AI-এর তত্ত্ব খাঁড়া করেছেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শিক্ষা বন্ধু সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা গগন সরকারের দাবি, "অনুব্রত অসুস্থ, বাড়িতে শুয়ে আছেন। কোনও কল করেননি অনুব্রত। AI-এর মাধ্যমে করা হয়েছে।'' 

সেরা শিরোনাম

West Bengal News Live : নৈহাটিতে বড়মার প্রতিমার বিসর্জন, আবারও এক বছরের অপেক্ষা
নৈহাটিতে বড়মার প্রতিমার বিসর্জন, আবারও এক বছরের অপেক্ষা
Sharadwat Mukherjee: 'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Abhishek Banerjee: 'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট

ভিডিও

Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Pushpa - Jahangir Khan News | ফলতায় জাহাঙ্গির খানের বহুতল ভাঙার কাজ চলছে | #abpananda
CM Suvendu Adhikari: বেলুড় মঠে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Dengue News | ডেঙ্গি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের প্রশংসায় কেন্দ্র, জাতীয় বৈঠকে স্বীকৃতি রাজ্যের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget