এক্সপ্লোর

Anubrata Mondal : শরীরী ভাষায় ক্লান্তি, চোখে জল, কলকাতায় পৌঁছে কেমন আছেন অনুব্রত ?

Anubrata Mondal Arrested : সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে। সূত্রের খবর, আজ থেকেই শুরু হবে জেরা।  

 কলকাতা :  হেফাজতে পাওয়ার পর গতকাল রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে সিবিআই নিয়ে এল কলকাতায়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। রাস্তায় গাড়িতে আসার সময় তাঁকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে।

আজ থেকেই শুরু হবে জেরা
দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রায় পাশে বসে থাকা সিবিআই আধিকারিকের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে  দেখা গেলেও, নিজাম প্যালেসে নেমে অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে। সূত্রের খবর, আজ থেকেই শুরু হবে জেরা।  

কী কী জিগ্যেস করা হতে পারে 
আজই নিজাম প্যালেসে গরু পাচার মামলায় সিবিআইয়ের জেরার মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে নিয়মিত কথা হত এনামুল হকের। বীরভূমের ইলামবাজারের গরুর হাটের মালিকের সঙ্গেও কথা হত সায়গলের। সিবিআই আধিকারিকরা জানতে চাইতে পারেন, অনুব্রত এই কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন? সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল কি না। কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল? গরুর কারবারের আর্থিক লেনদেনের বিষয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কী জানেন? মূলত সায়গলের সঙ্গে এনামুল বা লতিফের ফোনে কথোপকথনের থেকে যে সব সূত্র মিলেছে, তা নিয়েই জেরা করা হবে অনুব্রতকে।  

ফিরে এল গুড়-বাতাসা থেকে নকুলদানা
অন্যদিকে, গুড়-বাতাসা, নকুলদানা থেকে চড়াম চড়াম ঢাক - সেই শব্দবন্ধগুলো আবার উঠে এসেছে আলোচনায়। বিভিন্ন সময়ে, অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে এইসব শব্দবন্ধ। বৃহস্পতিবার তাঁর গ্রেফতারির পর, বিরোধীরা কোথাও নকুলদানা, বাতাসা বিলি করল, কোথাও ঢাক বাজাল। সারাদিনের রাজনৈতিক চাপানউতোরেও বারবার ফিরে এল গুড়-বাতাসা থেকে নকুলদানা।
                                                                                                                                                                                                                  



 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ভিডিও

Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
Koustav Bagchi: তুমুল বচসায় জড়ালেন, নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান কৌস্তভ বাগচীকে
Dilip Ghosh:
Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Embed widget