এক্সপ্লোর

Anubrata Mondal: রাত পোহালেই জিজ্ঞাসাবাদ সুকন্যাকে, তার আগে দিল্লিতে গ্রেফতার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ

Cattle Smuggling Case: সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, একাধিক রাইস মিল, কোটি কোটি টাকার লেনদেন, সবকিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়। 

কলকাতা: গরুপাচার মামলায় এ বার অনুব্রত মণ্ডলেরহিসাব রক্ষককে গ্রেফতার করা হল। এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর, মঙ্গলবার অনুব্রতর মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয় তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, একাধিক রাইস মিল, কোটি কোটি টাকার লেনদেন, সবকিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়। 

গরুপাচারকাণ্ডে জেলবন্দি অনুব্রতর নামে কোটি কোটি টাকার সম্পত্তি, ব্যাঙ্কে গচ্ছিত কোটি কোটি টাকার হদিশ মিলেছে বলে দাবি তদন্তকারীদের। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কী? এগুলো কি গরু পাচারের টাকা? তার উত্তর খুঁজে বেড়াচ্ছেন তদন্তকারীরা। বাংলা থেকে দিল্লিতে নিয়ে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে এ দিন অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করা হয় মণীশকে। বুধবার ইডি জিজ্ঞাসাবাদ করবে অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডলকে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সমস্ত নথিপত্র নিয়ে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেন চাটার্ড অ্য়াকাউন্ট্য়ান্ট মণীশ। ইডি সূত্রে খবর, ম্যারাথন জিজ্ঞাসাবাদে তদন্তে অসহযোগিতা করছিলেন মণীশ। জবাব এড়িয়ে যাচ্ছিলেন। প্রশ্নের সদুত্তর দেননি। তাতেই গ্রেফতার করা হয় তাঁকে। মোট ১১ জনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে ইডি-র। প্রথমেই মণীশকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল। ডাক্তারি পরীক্ষা করিয়ে, বুধবারই আদালতে তোলা হতে পারে তাঁকে।

এ দিকে, মঙ্গলবার রামমোহন লোহিয়া হাসপতালে স্বাস্থ্য়পরীক্ষার পর, ED দফতরে নিয়ে যাওয়া হয় অনুব্রতকেও। ED সূত্রে খবর, প্রথম একঘণ্টা তাঁকে একাকী এবং পরে মণীশের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।  জানতে চাওয়া হয়, কী ভাবে রকেট গতিতে অনুব্রতর সম্পত্তির উত্থান?তাঁর এত সম্পত্তি হল কী ভাবে? সুকন্যা মণ্ডলের নামে কোটি কোটি টাকার যে ফিক্সড ডিপোজিট, এর উৎস কী? রাইস মিলের সম্পত্তির নেপথ্য়ে কী রহস্য়? অনুব্রত-জায়া ছবি মণ্ডলের নামে যে সম্পত্তি কেনা হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল? নামে-বেনামে এতগুলো ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট, এর মাধ্য়মে কি কালো টাকা সাদা করা হত? এই ভুয়ো অ্য়াকাউন্ট খোলার ভাবনা আসলে কার মস্তিষ্কপ্রসূত? 

সূত্রের খবর, অনুব্রতর হিসাবরক্ষকের কাছে এই সব প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা। ED সূত্রে দাবি, এর আগে, জেরার মুখে অনুব্রত বার বার দাবি করেন, হিসেবপত্রের বিষয়ে যা কিছু দেখার, দেখতেন মণীশ। ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের ব্য়াপারেও তিনি কিছু জানতেন না।  জিজ্ঞাসাবাদে অনুব্রতর মেয়ে সুকন্য়া মণ্ডলও দাবি করেন, তাঁর বাবার সমস্ত হিসেব নিকেশ দেখেন মণীশ। তবে কি মণীশ কোনও তথ্য় গোপন করছেন? নাকি দায় এড়ানোর চেষ্টা করছেন অনুব্রত? দুজনকে মুখোমুখি বসিয়ে মঙ্গলবার তারই উত্তর খোঁজার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা। 

এর আগে, গত বছর নভেম্বরে মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডি সূত্রে খবর, বুধবার, অনুব্রতর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁর মেয়ে সুকন্য়াকেও। প্রয়োজন পড়লে, অনুব্রত, তাঁর কন্য়া সুকন্য়া ও হিসেব রক্ষক মণীশ কোঠারি তিন জনকে একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

সেরা শিরোনাম

Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
News Live Updates: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget