এক্সপ্লোর

Anubrata Mondal: পুলিশ কর্তাকে 'অশালীন, কদর্য' হুমকি, বিতর্কে নিরাপত্তা কমল অনুব্রতর! কী কী সুবিধা আর পাবেন না?

Anubrata Mondal Viral Clip: বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি নিয়ে অস্বস্তি বেড়েছে তৃণমূলে।

কলকাতা: বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি, ভাইরাল অডিওয় তোলপাড়। সেই প্রেক্ষাপটে এবার নিরাপত্তা কমল কেষ্ট মণ্ডলের। বোলপুরের IC লিটন হালদারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, FIR-ও দায়ের হয়েছে বীরভূমে তৃণমূলের প্রভাবশালী নেতার নামে। বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি নিয়ে অস্বস্তি বেড়েছে তৃণমূলে। আগামী ৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়। এরই মধ্যে কমল নিরাপত্তা। 

পুলিশকর্তাকে হুমকি-বির্তকে সরিয়ে দেওয়া হল অনুব্রতর ৫জন হাউস গার্ডকে। সরিয়ে দেওয়া হল অনুব্রতর ৪ জন নিরাপত্তারক্ষীকে। সরিয়ে দেওয়া হল কেষ্ট মণ্ডলের জন্য বরাদ্দ একটি গাড়িও। 

এদিকে, তৃণমূলের দেওয়া সময় চার ঘণ্টা শেষ হওয়ার আগেই ক্ষমা চাইলেন অনুব্রত। 'আমি নানা ধরণের ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে মাথা গরম হয়। আমি সত্যিই দুঃখিত', চিঠিতে লিখলেন অনুব্রত মণ্ডল। ক্ষমা চাইলেও চক্রান্তের তত্ত্ব অনুব্রতর। 'বিজেপি কীভাবে আইসির সঙ্গে আমার কথাবার্তার ফুটেজ পেল? কোনও চক্রান্ত নেই তো?, চিঠিতে প্রশ্ন কেষ্টর। 

এর আগেই বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি নিয়ে আগামী ৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল তৃণমূল। কেষ্ট মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের। 'কোনও পুলিশ আধিকারিকের প্রতি এধরনের মন্তব্য সমর্থন করে না দল। ক্ষমা না চাইলে কেষ্ট মণ্ডলকে শোকজ', জানিয়ে দিয়েছে তৃণমূল। 

এর আগে বীরভূমের এই প্রভাবশালী নেতার হুমকির অডিও পোস্ট করে আক্রমণ করেছিলেন সুকান্ত মজুমদার। ভিডিওতে তিনি লিখেছিলেন, 'পুলিশকর্তাকে বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতার বেলাগাম আক্রমণ। দুর্দমনীয় মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের তলায় কীভাবে সমাজবিরোধী ত্রাসরা সুরক্ষিত', ভাইরাল হওয়া ফোনালাপ শুনলেই স্পষ্ট, নেতার নাম না করে পোস্ট সুকান্তর। 

বিজেপি নেতা এও লেখেন, 'বীরভূমের ছাল ছাড়ানো বাঘ, যার মাঝেমধ্যেই ব্রেনে অক্সিজেনের ঘাটতি। দেখুন, কীভাবে একজন পুলিশ অফিসারের সঙ্গে কী ভাষায় কথা বলছে। এই কথোপকথন প্রকাশ্যে আসার পরে প্রশাসনে কী প্রভাব পড়বে? বড় জোর ৪৮ ঘণ্টার মধ্যেই ওই আধিকারিককে সুন্দরবনে বদলি, নয়তো ক্লোজ', পুলিশমন্ত্রী-রাজ্য পুলিশের ডিজির জবাবদিহির দাবি বিজেপির রাজ্য সভাপতির।                                                                             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget