এক্সপ্লোর

APP Cab Drivers Protest : অভিযোগ উঠলেই একতরফা শাস্তির মুখে, বিক্ষোভ অ্যাপ নির্ভর ক্যাব চালকদের

Agitation : এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড।

রুমা পাল, কলকাতা : কোনও অভিযোগ উঠলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে চালকের বিরুদ্ধে। এই অভিযোগে এবং চালকদের কথা বলার মতো অফিস তৈরির দাবিতে, স্টেট ট্রান্সপোর্ট অথিরিটি অফিসে বিক্ষোভ (Agitation) দেখাল ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড (WestBengal Online Cab Operators Guild)। সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি।

একতরফা শাস্তির মুখে - পুলিশ কেস বা যাত্রীর অভিযোগ, যাই হোক না কেন, একতরফাভাবে শাস্তির মুখে পড়তে হচ্ছে অ্যাপ নির্ভর ক্যাব চালকদের। তাঁদের কথা বলার মতো কোনও জায়গা নেই। অভিযোগ ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের। অ্যাপ ক্যাব চালকদের কথা বলার মতো অফিস তৈরির দাবিতে, গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে স্টেট ট্রান্সপোর্ট অথিরিটি বা STA অফিসে বিক্ষোভ দেখালেন গিল্ডের সদস্যরা। দিলেন ডেপুটেশন।

ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কথা বলার জায়গা নেই। অফিস তৈরি করতে হবে। চালকদের স্বাস্থ্যবিমা চালু করতে হবে। অপারেটরদের জন্য কিলোমিটার পিছু ভাড়া করতে হবে ২৫ টাকা।' এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে  ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড। 

কিছুদিন আগেই রুটে বেআইনি অটো চলছে, এই অভিযোগ তুলে সোমবার দুপুর ১২টা থেকে বাগুইআটি-উল্টোডাঙা রুটে অটো বন্ধ করে অবস্থানে বসেছিলেন চালকরা। আগাম ঘোষণা ছাড়া অটো বন্ধে চরম হয়রানির শিকার যাত্রীরা। সপ্তাহের শুরুর দিনই, বাগুইআটি-উল্টোডাঙার মতো গুরুত্বপূর্ণ রুটে আচমকা বন্ধ হয়ে যায় অটো।  বেলা ১২টা থেকে অটো বন্ধ রেখে বাগুইআটি মোড়ে অবস্থানে বসেছিলেন চালকরা। বাগুইআটি-উল্টোডাঙা রুটে প্রায় ৪২৩টি অটো চলে। দিনের ব্যাস্ত সময়ে হঠাত্‍ অটো বন্ধ করে দেওয়ায় চরম সমস্যায় পড়েন যাত্রীরা। অটো চালকদের অভিযোগ, বাগুইআটি-উল্টোডাঙা রুটে অনুমতি ছাড়াই অনেক বেআইনি অটো ঢুকে পড়েছে। প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও সুরাহা হয়নি। তার প্রতিবাদেই এদিন অটো বন্ধ করে অবস্থানে বসেন চালকরা। আগাম ঘোষণা ছাড়া এভাবে অটো বন্ধ করে দুর্ভোগে ফেলা হল কেন? এই প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। 

কিছুদিন আগে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে উল্টোডাঙা (Ultadanga)থেকে ৩টি রুটের অটো বন্ধ (Auto Service) রেখে প্রতিবাদে সামিল হলেন চালকরা। বন্ধ করে দেওয়া হয় উল্টোডাঙা থেকে লেকটাউন (Laketown), উল্টোডাঙা থেকে বাগুইআটি (Baguiati) ও উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের অটো। এর জেরে সপ্তাহের প্রথম কাজের দিন সকালে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন- উড়ে এল গুলি-বোমা, মুর্শিদাবাদে খুন তৃণমূল নেতা, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

সেরা শিরোনাম

Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত
Amit Shah: লক্ষ্য পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক অমিত শাহের
Jadavpur University News:
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget