এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্ক্যানারে তাপসের স্বেচ্ছাসেবী সংস্থাও

ইডি সূত্রে দাবি, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার সময় উঠে আসে তাপস মণ্ডলের নাম।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পাশাপাশি, স্ক্যানারে রয়েছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের চারটি স্বেচ্ছাসেবী সংস্থাও। ইডি সূত্রে দাবি, এই চারটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন তাপস। ইডি সূত্রে দাবি, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার সময় উঠে আসে তাপস মণ্ডলের নাম।

দেখা যায়, তাপসের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে তাপসের আত্মীয়দের অ্যাকাউন্টে। এমনই ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন ইডি-র নজরে। এর পাশাপাশি, তদন্তকারীদের হাতে এসেছে ৮টি মোবাইল ফোন। তাপসের বাড়ি ও একাধিক অফিসে তল্লাশি চালিয়ে এগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে অনুমান ইডি-র তদন্তকারীদের। 

সুপ্রিম কোর্টে আজ মানিক ভট্টাচার্যর আবেদনের শুনানি। ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক। আদালতে মানিকের আইনজীবী মুকুল রোহতগির দাবি, গত তিনমাস ধরে সিবিআই, ইডি-র সঙ্গে সহযোগিতা করছেন তাঁর মক্কেল। তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। আদালতে দাবি মানিকের আইনজীবীর। 

তাপসের সুপারিশে মৌসুমীর চাকরি: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে (Tapas Mondal) তলব করে ইডি (ED)। ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি আনতে বলা হয়েছে। শনিবার মহিষবাথানে (Mahishbathan) মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির নামে অফিস ভাড়া নিয়ে টিচার্স ট্রেনিং সেন্টার (Teachers Training Center) চালাতেন বারাসতের (Barasat) বাসিন্দা তাপস মণ্ডল। যিনি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেখানে হানা দেয় ইডি। এই প্রেক্ষাপটে এবার বিস্ফোরক দাবি করলেন কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের।  

মৌসুমী কয়ালের বয়ান: জানান যে তিনি ওই মহিষবাথানের ওই অফিসেই চাকরি করতেন। তিনি আরও বলেন, ‘একজনের সূত্রে আলাপ হয়েছিল তাপস মণ্ডলের সঙ্গে। মহিষবাথানের অফিসে চাকরি করতাম, তাপস মণ্ডলের সুপারিশেই চাকরি। মহিষবাথানের অফিসে ‍১৫ থেকে ১৬ জন কাজ করতাম। ৫ থেকে ৬ মাস মাইনে না পাওয়ায় চাকরি ছেড়ে দিয়েছিলাম’।  

তাপস মণ্ডলকে তলব: নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় মানিক ভট্টাচার্যর (manik bhattacharya) ঘনিষ্ঠ (close aide) তাপস মণ্ডলকে (tapas mandal) তলব (summon) করল ইডি (ED)। তাঁকে আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরার নির্দেশ দেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও আনতে বলা হয়। গত কাল তাপসের ছেলে জানিয়েছিলেন, বাবা বাইরে রয়েছেন। তবে ইডি ডাকলে হাজির হবেন। সূত্রের খবর, তাপসের বারাসাতের বাড়িতে প্রায় সাড়ে ৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক, ২টি পেন ড্রাইভ ও একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল উদ্ধার হয়। তদন্তকারীদের ধারণা, মোবাইলে গুরুত্বপূর্ণ চ্যাট থাকতে পারে। সেগুলি খতিয়ে দেখা হবে। পাশাপাশি, পরীক্ষার জন্য CFSL ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে হার্ড ডিস্ক।

সেরা শিরোনাম

Newtown Fire Incident: নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, লেলিহান শিখার গ্রাসে ২০-২৫ টি ঘর, পালালেন বাসিন্দারা..
Newtown Fire Incident: নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, লেলিহান শিখার গ্রাসে ২০-২৫ টি ঘর, পালালেন বাসিন্দারা..
News Live: চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
TMC News: চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
Chorbagan Stampede Incident: চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর

ভিডিও

Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি
Chorbagan News | চোরবাগানকাণ্ডে মণ্ডপে ফরেন্সিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য | ABP ANANDA
Barrackpore News | কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মত্ত অবস্থায় গালিগালাজ, মারধর | ABP ANANDA LIVE
Malda News | মালদার ইংরেজবাজার BJP কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ২

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget