এক্সপ্লোর

Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২৮ কোটি টাকা, মিলল ৬ কেজিরও বেশি সোনা

Money Recover: ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ টাকা। সূত্রের খবর, সবই পাঁচশো টাকা এবং দু'হাজার টাকার নোট। রাতভর গণনা শেষে এদিন ভোরে ১০টি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটে।

পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পাল, বেলঘরিয়া: টালিগঞ্জের পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হল ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। একইসঙ্গে ৬ কেজির বেশি সোনা উদ্ধার। ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ টাকা। সূত্রের খবর, সবই পাঁচশো টাকা এবং দু'হাজার টাকার নোট। রাতভর গণনা শেষে এদিন ভোরে ১০টি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটে। বৃহস্পতিবার সকালে নামিয়ে আনা হয় ট্রাঙ্কগুলি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ট্রাক ভর্তি করে সেই টাকা নিয়ে যান ইডি আধিকারিকরা। 

বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার: আবার যকের ধন। দক্ষিণের পর এবার উত্তরেও টাকার পাহাড়। নিয়োগ-দুর্নীতির মামলায় ধৃত, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পর যে প্রশ্নটা জোরাল হয়ে উঠছে, তা হল--- এটা কি স্রেফ হিমশৈলের চূড়া? আরও কত টাকা লুকোনো আছে? আরও কত উদ্ধার হবে? টালিগঞ্জের মতো বেলঘরিয়াতেও দেখা গেল, ঘরের মেঝেতে ছড়িয়ে রাশি রাশি ২ হাজার এবং পাঁচশোর নোটের বান্ডিল। এমনকী শৌচাগারেও মেলে টাকা।  

এতদিন এরকম দৃশ্য সাধারণত দেখা যেত বলিউডের ছবিতে। কিন্তু, এবার চিত্রনাট্যকে হার মানাচ্ছে বাস্তব। রিলকে ছাপিয়ে যাচ্ছে রিয়েল। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে, ইডি একেকটা ফ্ল্যাটে হানা দিচ্ছে, আর উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু, এই টাকা কি অর্পিতার একার হওয়া সম্ভব? কে টাকা রাখতে দিয়েছিলেন অর্পিতাকে? অর্পিতার ফ্ল্যাট কি টাকা লুকনোর জায়গা হিসাবে ব্যবহৃত হত? যকের ধনের আসল মালিক কে? মূল চাঁই কে? কিংপিন কে? কানে টান পড়ার পর কি মাথা আসবে? শুধুই কি চাকরি বিক্রির টাকা? না কি আরও দুর্নীতির টাকা?

এবিপি আনন্দই প্রথম বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট খুঁজে বার করে। বুধবার থেকে বৃহস্পতিবার ভোর রাত- ১৮ ঘণ্টা তল্লাশির পর সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার হল কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনার বাট। তারই সঙ্গে সঙ্গে রাশি রাশি দলিল। ইডি সূত্রে দাবি, টালিগঞ্জের ফ্ল্যাটের মতো এই ফ্ল্যাটেও একটি ঘরে অনেক ওয়ার্ড্রোব রয়েছে। সেই ওয়ার্ড্রোবগুলি খুলতেই দেখা যায়, তার ভিতরে থরে থরে সাজানো দু’হাজার এবং পাঁচশো টাকার নোটের বান্ডিল।  ইডি সূত্রে দাবি, একটি-দু’টি ওয়ার্ড্রোব নয়, সবক’টি ওয়ার্ড্রোবেই ঠাসা ছিল নগদ টাকা! টাকা গুনতে নিয়ে আসা হয় অত্যাধুনিক মেশিন।  

আরও পড়ুন: Arpita Mukherjee: চোখ কপালে পড়শিদের, ছবি তুলতে গভীর রাতেও ভিড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget