এক্সপ্লোর

By Election Result : আসানসোল ধরে রাখবে বিজেপি নাকি তৃণমূলের বাড়বে সাংসদ সংখ্যা ? কার দখলে বালিগঞ্জ ?

গত মঙ্গলবার দুই কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনের শেষ হিসেব অনুযায়ী আসানসোল লোকসভা কেন্দ্রে ৬৬.৪২ শতাংশ ও বালিগঞ্জ বিধানসভায় ৪১.২৩ শতাংশ ভোট পড়েছে।

কলকাতা : আসোনসোলের (Asansol) ক্ষমতা কি ধরে রাখতে সক্ষম হবে বিজেপি (BJP), নাকি পদ্মের বদলে শিল্পাঞ্চলে শেষমেশ ফুটবে ঘাসফুল। বালিগঞ্জের (Ballygung) 'গড়'-রক্ষা কি করতে পারবে শাসক শিবির ? রাজ্য-রাজনীতিতে সবথেকে চর্চিত প্রশ্নের উত্তর আর কয়েক ঘণ্টা পরেই। হাই প্রোফাইল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল আজ। দুই কেন্দ্রেরই ভোটগণনা কেন্দ্রগুলি মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে। ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্ঠনী সেখানে। 

গত মঙ্গলবার দুই কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনের শেষ হিসেব অনুযায়ী আসানসোল লোকসভা কেন্দ্রে ৬৬.৪২ শতাংশ ও বালিগঞ্জ বিধানসভায় ৪১.২৩ শতাংশ ভোট পড়েছে। আসানসোলে মোট ভোটার ছিলেন প্রায় ১৫ লক্ষ। অপরদিকে বালিগঞ্জে প্রায় ২.৫ লক্ষ ভোটার।

একঝলকে আসানসোল ও বালিগঞ্জের ভোট

আসানসোল- আসানসোলে এবার মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই হবে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা (Shatrugnha Sinha), বিজেপির অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৪ ও ২০১৯, দু’-দু’টি লোকসভা নির্বাচন হয়ে গেছে। কিন্তু কোনওবারই আসানসোল জিততে পারেনি তৃণমূল। তবে গত বিধানসভা ভোটের নিরিখে এবার অনেকটাই পাল্লা ভারী শাসক দলের। কারণ, আসানসোল উত্তর, বারাবনি, জামুড়িয়া, রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। অন্যদিকে, বিজেপির সাকুল্যে ছিল আসানসোল দক্ষিণ ও কুলটি আসন। এবার কী হবে? আসানসোলে ভাগ্য খুলবে তৃণমূলের? নাকি বাজিমাত করবে সেই বিজেপি? সেই উত্তরেরই অপেক্ষা।

বালিগঞ্জ- আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি আসন ছাড়ার জেরে উপনির্বাচন হয়েছে সেই বাবুল সুপ্রিয় (Babul Supriyo) দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী হিসেবে। তাঁর সঙ্গে লড়াইয়ে অন্যদিকে, বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে লড়াইয়ে নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। আর কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামন চৌধুরী। গত বছরের কালীপুজোর দিন তৃণমূলের নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের জেরে উপনির্বাচন হয় বালিগঞ্জে।

আরও পড়ুন- 'নির্দল'-এর অনুগামীদের হাতে বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর, রণক্ষেত্র বৌবাজার

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget