এক্সপ্লোর

100 Days of Work: ১০০ দিনের প্রকল্পে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রুখতেই নয়া পদক্ষেপ

Digital Attendance: রাজ্যের নানা জেলায় একশো দিনের কাজ নিয়ে নানা অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কর্মসংস্থানের এই প্রকল্পে দুর্নীতি রুখতে নতুন উদ্যোগ নিল কেন্দ্র।

রুমা পাল, কলকাতা: একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে বারবার কেন্দ্র-রাজ্য সংঘাত হয়েছে। রাজ্যের তরফে যেমন বঞ্চনার অভিযোগ করা হয়েছে। তেমনই বিজেপির নেতাদের তরফে দাবি করা হয়েছে যে রাজ্য প্রকল্পের খরচের হিসাব ঠিকমতো দিচ্ছে না। 

এরইমধ্যে রাজ্যের নানা জেলায় একশো দিনের কাজ নিয়ে নানা অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কর্মসংস্থানের এই প্রকল্পে দুর্নীতি রুখতে নতুন উদ্যোগ নিল কেন্দ্র। নতুন বছরে বাধ্যতামূলক করা হচ্ছে ডিজিটাল হাজিরা। ১ জানুয়ারি থেকেই এই পদ্ধতি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।  

নানা অভিযোগ:
কোনও কাজ হয়নি। কিন্তু অভিযোগ, কাজ দেখিয়ে তছরুপ হয়েছে একশো দিনের কাজ প্রকল্পের কোটি কোটি টাকা। কোথাও, প্রকল্পের বোর্ড বসেছে। তাতে লেখাও রয়েছে, বরাদ্দ অর্থের পরিমাণ। কিন্তু সেই কাজ শেয হয়নি বলে অভিযোগ। কোথাও অভিযোগ, গ্রামবাসীদের জব কার্ড থাকলেও তাঁদের কাজে লাগানো হয়নি। মেশিন দিয়ে পুকুর কেটে টাকা তুলে নেওয়া হয়েছে। পরপর এমনই নানা অভিযোগ আসায় ১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে কেন্দ্র উদ্য়োগী হয়েছে বলে সূত্রের খবর। এই নিয়ে নির্দেশিকাও পাঠিয়েছে কেন্দ্র।

রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এক নির্দেশিকায় বলা হয়েছে -

  • ১ জানুয়ারি থেকে এই প্রকল্পে অ্যাপের মাধ্যমে হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে।
  • মাস্টার রোলে ২০ জন কিংবা তার বেশি কর্মীর নাম থাকলে মোবাইল অ্যাপে হাজিরা নেওয়া বাধ্যতামূলক। তার জন্য ব্যবহার করতে হবে National Mobile Monitoring System বা NMMS App।
  • 'কেন্দ্রীয় নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা ১০০ দিনের কাজ করবেন, তাঁদের ছবি তুলে আপলোড করতে হবে মোবাইল অ্যাপে।
  • কাজের শুরুতে এবং কাজ শেষ হওয়ার পর- মোট দু'বার ছবি তুলতে হবে। জিওট্যাগিং থাকায় ছবিটি কোথায় এবং কখন উঠেছে, তা বোঝা যাবে। 

রাজ্যে শিক্ষক নিয়োগ-দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে একাধিক প্রভাবশালী গ্রেফতার হয়েছেন। তারপরেই আবাস যোজনার প্রকল্প নিয়েও নানা দুর্নীতির অভিযোগ উঠছে রোজই। তার মধ্যেই নানা দিকে অভিযোগ উঠছে আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি নিয়ে। তার মধ্যে ১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ।

আরও পড়ুন: ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত স্বামী, নেপথ্যে কী রহস্য়?

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget