এক্সপ্লোর

Awas Yojana : কোথাও ঘুষ নিয়েছেন কি না প্রশ্ন, কোথাও আবাস-দুর্নীতি তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল

West Bengal News : কোথাও হাতেকলমে দুর্নীতির প্রমাণ পেয়ে পঞ্চায়েত সচিবের কাছে ঘুষ নিয়েছেন কি না জানতে চাইলেন  কেন্দ্রীয় প্রতিনিধিরা। আবার কোথাও কেন্দ্রীয় দলের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ।

কলকাতা : আবাস-দুর্নীতির তদন্তে (Awas Yojana Probe) গিয়ে জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় দল (Central Team)। কোথাও হাতেকলমে দুর্নীতির প্রমাণ পেয়ে পঞ্চায়েত সচিবের কাছে ঘুষ নিয়েছেন কি না জানতে চাইলেন  কেন্দ্রীয় প্রতিনিধিরা। আবার কোথাও কেন্দ্রীয় দলের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ (Agitation)। 

নন্দকুমারে বিক্ষোভ-প্রশ্নের মুখে

আবাস-দুর্নীতির অভিযোগের তদন্তে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। সরেজমিনে অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে কোথাও কোথাও বিক্ষোভের মুখে পড়ছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। 
আবার কোথাও দেখা যাচ্ছে উল্টো ছবি। এদিন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) নন্দকুমারে (Nandakumar) কুমোরচক গ্রাম পঞ্চায়েত এলাকায় যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। আবাস তালিকায় প্রকৃত প্রাপকরা বঞ্চিত হয়েছে বলে তাঁদের সামনে ক্ষোভ উগরে দেন বিজেপি (BJP) কর্মীরা। নিজেদের মধ্যেই বাগ্‍‍বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। এরপর তদন্তে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা জানতে পারেন, দোতলা এই পাকা বাড়ির মালিকের নাম রয়েছে আবাস তালিকায়। এ নিয়ে কেন্দ্রীয় দলের প্রশ্নের মুখে পড়েন পঞ্চায়েত সচিব। 

মুর্শিদাবাদের ছবি

মুর্শিদাবাদের (Murshidabad) নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়ায় বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধিদল। আবাস তালিকায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে কেন্দ্রীয় দলের গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে বিডিও-র কাছ থেকে আশ্বাস পেয়ে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। বিক্ষোভ উঠলেও, তদন্ত না করেই ফিরে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। 

পূর্ব বর্ধমানেও বিক্ষোভে মুখে

অন্যদিকে, পূর্ব বর্ধমানের গলসিতে উড়ালপুলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধিরা। গলিগ্রাম-গুসকরা মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব বর্ধমানের বুদবুদ গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে যায় কেন্দ্রীয় দল। প্রকৃত প্রাপকরা বঞ্চিত হয়েছেন কি না, তা জানতে চাওয়ার পাশাপাশি, আবাসের টাকায় বাড়ি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। 

এদিকে, কেন্দ্রীয় দল (Central Team) আসা নিয়ে এমনিতেই তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সংঘাত চরমে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Awas Yojna), মিড ডে মিলের (Midday Meal) পরে এবার ১০০ দিনের কাজের (100 Days Work) অগ্রগতি খতিয়ে দেখতেও রাজ্য়ে আসছে কেন্দ্রীয় দল। রাজ্য়কে পাঠানো চিঠিতে কেন্দ্র জানিয়েছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ধরে রাজ্য়ের বারোটা জেলা পরিদর্শন করবেন কেন্দ্রীয় দলের সদস্য়রা।

আরও পড়ুন- মেরামতির কাজের জন্য শনি থেকে সোমবার শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Raid in Blood Bank: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

ভিডিও

Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget