এক্সপ্লোর

Babul Supriyo : 'আমার মা-ও ডিসেম্বরেই চলে গিয়েছিলেন', প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে চোখ ভিজে এল বাবুলের

Babul Supriyo Expresses Condolences : বাবুল বলেন, এক ডিসেম্বরের ৯ তারিখে মাতৃবিয়োগ হয় তাঁর। মা চলে যাওয়ার মতো দুঃখের কিছু হয় না ।

কলকাতা : চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। চোখের জলে শতায়ু মাকে শেষ বিদায় জানালেন ছেলে। সোশ্যাল মিডিয়া ভরল শোকবার্তায়। এদিন বাংলায় আসার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু তা সম্ভব হল না মায়ের প্রয়াণে।

দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর দুঃখের দিনে পাশে থাকার বার্তা দিলেন রাজনীতিকরা। বাদ গেলেন না একদা নরেন্দ্র মোদির স্নেহধন্য বলে বিজেপির অন্দরে পরিচিত বাবুল সুপ্রিয়। গেরুয়া শিবিরের সঙ্গে মতানৈক্যের পর দল ছাড়েন তিনি। অধুনা তিনি তৃণমূল বিধায়ক। কিন্তু প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে গলা ভেঙে যায় তাঁর। 

'১০০ বছর মাকে পাওয়াও বিশাল এক প্রাপ্তি'

বাবুল বলেন, এক ডিসেম্বরের ৯ তারিখে মাতৃবিয়োগ হয় তাঁর। মা চলে যাওয়ার মতো দুঃখের কিছু হয় না বললেন তিনি। 'তবে ১০০ বছর মাকে পাওয়াও বিশাল এক প্রাপ্তি' বললেন বাবুল। সেই সঙ্গে তিনি বন্দে ভারতের ভার্চুয়াল উদ্বোধনের কথাও জানান সকলকে। 

শোকবার্তা লেখেন মুখ্যমন্ত্রীও

পরে শোকবার্তা লেখেন মুখ্যমন্ত্রীও। শোকবার্তায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর।  শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার  প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন।  আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজিকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। 

প্রধানমন্ত্রীর ট্যুইট

মায়ের প্রয়াণে প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে ছিল একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা।এভাবেই জীবন কাটিয়েছেন তিনি। 

 

 

 

সেরা শিরোনাম

Weather Alert: অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, লাল সতর্কতা জারি করে কী জানাল আবহাওয়া দফতর?
অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, লাল সতর্কতা জারি করে কী জানাল আবহাওয়া দফতর?
West Bengal Live Update: ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করবে কে? ২ তৃণমূলে দড়ি টানাটানি, সংঘাত চরমে
২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করবে কে? ২ তৃণমূলে দড়ি টানাটানি, সংঘাত চরমে
Diesel in Container: কন্টেনারে ডিজেল সরবরাহে ছাড়পত্র, শিথিল হল ঊর্ধ্বসীমাও, ঘোষণা শুভেন্দু অধিকারীর
কন্টেনারে ডিজেল সরবরাহে ছাড়পত্র, শিথিল হল ঊর্ধ্বসীমাও, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Taratala Collapse: হাসপাতালে চিকিৎসাধীন ১২ শ্রমিক, তারাতলার ধ্বংসস্তূপে এখনও উদ্ধারকার্য চালাচ্ছে NDRF, পুলিশ, রেল!
হাসপাতালে চিকিৎসাধীন ১২ শ্রমিক, তারাতলার ধ্বংসস্তূপে এখনও উদ্ধারকার্য চালাচ্ছে NDRF, পুলিশ, রেল!

ভিডিও

TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget