এক্সপ্লোর

Babul on Jay Prakash: ‘বাংলায় ঢোকার সাহসই নেই কয়েক জনের’, জয়প্রকাশকে স্বাগত জানিয়ে ‘কূপমণ্ডূক’দের নিশানা বাবুলের

Babul on Jay Prakash: মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের প্রথম সারির নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে জোড়াফুল পতাকা হাতে তুলে নেন জয়প্রকাশ।

কলকাতা: সবাইকে চমকে দিয়ে তিনি আগে এসেছিলেন। তার পর থেকে একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) এসে উঠছেন অনেকেই। তাতে নয়া সংযোজন জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অধুনা তৃণমূল বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। জয়প্রকাশ এতদিনে সাহসী সিদ্ধান্ত নিলেন মলে মন্তব্য করলেন তিনি।

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর এবং তৃণমূলের প্রথম সারির নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে জোড়াফুল পতাকা হাতে তুলে নেন জয়প্রকাশ। সেখানে তাঁকে দলের রাজ্য সহ সভাপতিও নিযুক্ত করেন মমতা। তা নিয়ে বিজেপি-র (BJP) অন্দরে যখন তোলপাড়, সেই সময় রাজ্য বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করে জয়প্রকাশকে তৃণমূলে স্বাগত জানান বাবুল।

এ দিন টুইটারে বাবুল লেখেন, ‘যাক!! জয়প্রকাশদা এতদিনে একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। ওঁকে আমার আভিনন্দন। বাংলার জন্য কাজ করতে গেলে, বাংলার মানুষ যাঁকে তর্কাতীত ভাবে নিজেদের নেত্রী হিসেবে সম্মান ও ভালবাসা দিয়েছেন, সেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই পরিশ্রম করতে হবে’।

আরও পড়ুন: Ritesh Tiwari: 'তাঁর ইচ্ছে হয়েছে তৃণমূলে যোগ দেওয়ার, তাই তিনি গিয়েছেন',জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যোগদানের প্রসঙ্গে মত রিতেশ তিওয়ারির। Bangla News

জয়প্রকাশ তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপি ‘জীবাণুমুক্ত’ হয়েছে বলে এ দিন কটাক্ষ করেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। একই সঙ্গে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেননদের কটাক্ষ করেন তিনি, যাঁরা কি না বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি-র বৈতরণী পারের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে জয়প্রকাশ, বাবুলরা বিজেপি থেকে বিদায় নেওয়ায় স্বস্তি প্রকাশও করেন তিনি।

বাবুল যদিও তথাগতর ওই টুইট হাতিয়ার করেই বিজেপি-র রাজ্য নেতৃত্বকে নিশানা করেন। তিনি লেখেন, ‘কয়েক জনের তো লজ্জায় বাংলায় ঢোকার সাহসই নেই। যাই হোক, মাননীয়া মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাব জয়প্রকাশদাকে সম্মানের সঙ্গে তৃণমূলে স্বাগত জানানোর জন্য। আগামী দিনে যাঁদের আত্মসম্মান এবং সত্য কথা বলার সাহস রয়েছে, তাঁরাও একে একে বিজেপি-র কূপমণ্ডূকদের সংস্রব ত্যাগ করবেন...যাঁরা বাংলার মাটিতে না নেমে, বাংলার মানুষের সঙ্গে না মিশে, বিমানে চেপে এসে বড় বড় ভাষণ দেন, তাঁদের নাম শ্রীমাম তথাগত রায় দাদাবাবুর টুইটায়ে খুঁজে পাবেন’।

বিধানসভা থেকে পুরসভা নির্বাচন এবং সর্বোপরি বিজেপি-র রাজ্য কমিটির রদবদল, একাধিক সিদ্ধান্ত নিয়ে রাজ্য নেতৃত্বের উপর বেশ কিছু দিন ধরেই ক্ষুব্ধ ছিলেন জয়প্রকাশ।প্রকাশ্যে তা নিয়ে মুখো ওখুলতে দেখা গিয়েছে তাঁকে। তার জেরে সম্প্রতি বিজেপি থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয় জয়প্রকাশকে। সেই নিয়ে টানাপোড়েন চলাকালীনই এ দিন তৃণমূলে যোগ দেন জয়প্রকাশ।

সেরা শিরোনাম

Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget