এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: ফের জামিনের আর্জি খারিজ অনুব্রতর, আরও ১৪ দিনের জেল হেফাজত

Cattle Smuggling Case: যে কোনও শর্তে জামিনের আবেদন করেন অনুব্রতর আইনজীবী।

আসানসোল: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিনের আর্জি খারিজ হয়ে গেল। বীরভূমের তৃণমূল (TMC) সভাপতিকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। যে কোনও শর্তে জামিনের আবেদন করেন অনুব্রতর আইনজীবী। তিনি জানান, অনুব্রতর সঙ্গে এনামুলের সরাসরি যোগের প্রমাণ দিতে পারেনি সিবিআই (CBI)। গরুপাচারের সঙ্গে অনুব্রত-যোগেরও জোরাল প্রমাণ দিতে পারেনি গোয়েন্দা সংস্থা।

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ফের জামিনের আর্জি খারিজ অনুব্রতর

এর পর তদন্তের অগ্রগতি ও অভিযুক্তকে হেফাজতে রাখার কারণ জানতে চান বিচারক। জবাবে সিবিআই-এর আইনজীবী জানান, এনামুলের সঙ্গে অনুব্রতর যোগ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। বিচারপতি জানতে চান, গরু পাচারের সঙ্গে অনুব্রতর যোগ পাওয়া গেছে কি? এর সপক্ষে কোনও প্রমাণ আছে কি? তাতে সিবিআই-এর আইনজীবী জানান, গরু পাচারের জন্য কাস্টমস আধিকারিকদের হুমকি দিতেন অনুব্রতর লোকজন। এর পরই অনুব্রতর জামিনের আর্জি খারিজ করে দেন বিচারত। আগামী ২১ সেপ্টেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগেও ১৪ দিনের হেফাজতে পাঠানো হয় অনুব্রতকে। বুধবারই তার মেয়াদ শেষ হয়। তাতে এ দিন ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় অুনুব্রতকে। জেল থেকে বেরিয়ে আদালতে ঢোকার মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনুব্রত। তিনি বলেন, "শরীর ভাল নেই।" ঘটনাচক্রে এ দিনই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ও দফতরে সিবিআই তল্লাশি শুরু হয়েছে। তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি অনুব্রত।

আরও পড়ুন: https://bengali.abplive.com/district/baguiati-twin-murder-mamata-banerjee-in-extremely-concerned-orders-dg-to-take-appropriate-measures-says-firhad-hakim-918513

এর আগে, মঙ্গলবার অনুব্রত মণ্ডলকেও জেলে রেখেই ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়। আসানসোলে সিবিআই-এরবিশেষ আদালতে আবেদন জানান আসানসোল জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, পার্থর পর অনুব্রত-মামলাতেও নিরাপত্তার কারণ দেখিয়ে ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়। জেলে ভার্চুয়াল শুনানির জন্য সবরকম বন্দোবস্ত রয়েছে বলেও আদালতকে জানিয়েছেন আসানসোল জেল কর্তৃপক্ষ। 

আরও ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর

অন্য দিকে, সিউড়ি এবং বোলপুরের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার আধিকারিককেও তলব করে সিবিআই। নিজাম প্যালেসে দুই ব্যাঙ্ক আধিকারিকের বয়ান রেকর্ড করেছে তারা। সূত্রের খবর, গরুপাচার মামলায় অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে তাঁদের বেশ কিছু নথি আনতে বলা হয়। সিবিআই সূত্রে দাবি, ইতিমধ্যেই অনুব্রত এবং তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট হাতে এসেছে। এ ছাড়া, অনুব্রতর আত্মীয় এবং ঘনিষ্ঠদের নামেও একাধিক ব্যাঙ্কে টাকা রাখা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। সেই সূত্রেই ব্যাঙ্কের চার আধিকারিককে জিজ্ঞাসাবাদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget