এক্সপ্লোর

Suvendu Vs Sovan : 'ভণ্ডামির থেকে ভাঁড়ামি ভাল', শোভনকে শুভেন্দুর ‘ভাঁড়’ কটাক্ষের জবাব বৈশাখীর

Baisakhi Attacks Suvendu : মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপা না পেলে কোনওদিনও মন্ত্রী হতে পারতেন না’ শুভেন্দু অধিকারীকে খোঁচা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা : নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। তার ২৪  ঘণ্টার মধ্যেই  'দিদি'র হয়ে ব্যাটন ধরেন কলকাতার প্রাক্তন মেয়র। শুভেন্দুকে কার্যত একহাত নেন শোভন চট্টোপাধ্যায়। মমতাকে শুভেন্দুর আক্রমণের জবাব দেন কড়া ভাষায়। 

এরপর দেরি না করে জবাব আসে শুভেন্দুর তরফে। সংবাদমাধ্যমে শোভনকে ভাঁড় বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু । শোভনকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ওই ভাঁড়েদের কথার কী গুরুত্ব আছে! ' ভাঁড়ামি ' আক্রমণের জবাব দিতে ময়দানে নামলেন শোভনের বান্ধবী বৈশাখী।  শোভনের হয়ে বাকযুদ্ধে নেমে শুভেন্দুকে  'ভণ্ড- ভাঁওতাবাজ' বলে আক্রমণ করেন তিনি। বৈশাখী আরও বলেন, ভণ্ডামির থেকে ভাঁড়ামি ভাল ! ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপা না পেলে কোনওদিনও মন্ত্রী হতে পারতেন না’ শুভেন্দু অধিকারীকে খোঁচা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের

মমতাকে আক্রমণ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যে (এই) বাড়ি থেকে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এই বাড়িতেই ছিলেন উনি। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রাম হয়। ২০০৮ সালের ১৩ মার্চ রাতে এই বাড়ির ছাদে ছিলেন। নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হতেন উনি। কোনও দিন মুখ্যমন্ত্রী হতেন না। '' বিরোধী দলনেতা আরও বলেন, 'এই বাড়ির সামনে দিয়ে মিছিল করে আমার ৮৪ বছরের পিতৃদেব এবং ৭৫ বছরের মাতৃদেবী, যাঁরা নার্সের নজরদারিতে থাকেন, গত এক বছর ধরে তাঁদের বিব্রত করা হচ্ছে।"

‘ইতিহাস বিকৃত করছেন শুভেন্দু'
শুভেন্দুর আক্রমণের জবাব দিয়ে শোভন বলেন, ‘ইতিহাস বিকৃত করছেন শুভেন্দু, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সাংসদ বা মন্ত্রী হতে পারতেন না শুভেন্দু’। কলকাতার প্রাক্তন মেয়র আরও বলেন, ‘মমতাকে আক্রমণ করলে জবাব মিলবে’।

প্রেক্ষাপট 
 কাঁথির শান্তিকুঞ্জে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যান। শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎই উদ্দেশ্য বলে জানান। সেখানে দরজার বাইরে তাঁকে স্বাগত জানান শুভেন্দু। সুকান্তর আগমনের নেপথ্যে রাজনৈতিক পটচিত্রের কথা জানতে চাইলে, উড়িয়ে দেন তিনি। শুভেন্দু বলেন, "এর মধ্যে রাজনীতি খোঁজার দরকার নেই। আমার পিতৃদেব এবং মাতৃদেবীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে এসেছেন উনি। উনিও তাঁদের কাছে পুত্রসমানই।"

 

                                                                                       

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget