এক্সপ্লোর

Ballygunge ByPoll 2022: বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে দুই নম্বরে বাম প্রার্থী সায়রা শাহ হালিম

Ballygunge ByPoll 2022: বালিগঞ্জে তৃণমূলের বাজি বাবুল সুপ্রিয়। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামান চৌধুরী।

কলকাতা: আজ বালিগঞ্জ বিধানসভা (Ballygunge) ও আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা। ইতিমধ্যেই একাধিক দফার গণনা শেষ। ইতিমধ্যে বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে দুই নম্বরে রয়েছেন বাম প্রার্থী (Left Candidate) সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। 

বালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের ফল 

বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের ভোট গণনার শেষে দুই নম্বরে রয়েছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। তাঁর পক্ষে এখনও পর্যন্ত ৫,০৭৫ ভোট পড়েছে।

বালিগঞ্জ বিধানসভায় তৃণমূলের (TMC) বাজি বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বিজেপির (BJP) প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। কংগ্রেসের (Congress) প্রার্থী কামরুজ্জামান চৌধুরী। বালিগঞ্জে আপাতত ৬ হাজার ২৯৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে চার নম্বরে রয়েছে বিজেপি।

বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিম

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই প্রচারে নামেন বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। প্রচারে নেমে দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন মানুষ তাঁদের পক্ষেই ভোট দেবেন। এদিন তিনি বলেন, 'কে হেভিওয়েট, কে লাইটওয়েট জানি না, আমাদের আদর্শ হেভিওয়েট তাই মানুষের আমাদের পক্ষেই ভোট দেবেন।‘

আরও পড়ুন: Zakaria Street Chaos: জাকারিয়া স্ট্রিটে 'আক্রান্ত' তৃণমূল কাউন্সিলর, ৭ জনকে গ্রেফতার

CAA-NRC বিরোধী আন্দোলনে সামিল হন সায়রা। স্বামী ফুয়াদ হালিমের (Fuad Halim) হয়ে প্রচারে নামতেও দেখা গিয়েছে তাঁকে। রাজনৈতিক পরিবারের সদস্য সায়রা এই প্রথমবার সরাসরি ভোটের ময়দানে। তাঁর কথায়, 'লড়াই অবশ্যই চ্যালেঞ্জিং। কিন্তু আমি জেতার জন্য ভোটে লড়াই করছি। সমাজের খেটে খাওয়া মানুষের জন্য আমরা লড়াই করি। এটাই আমাদের আদর্শ। আগামীদিনে বেকারত্ব দূর করা, সবার উন্নতি, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি দিকে আমাদের নজর থাকবে। প্রচারেও তাই তুলে ধরছি। কোন রাজনৈতিক দল আমার উল্টোদিকে রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার নিজের উপর, দলের উপর এবং দলের কর্মীদের উপর বিশ্বাস রয়েছে।‘

লোকসভা, বিধানসভা হোক বা পুরসভা, সারা রাজ্যে বামেদের ভোটের হার তলানিতে এসে ঠেকেছে। কার্যত ভারডুবি হয়েছে বামেদের। তবে আজ এখনও পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড তাতে ভালই ফল পাচ্ছেন সায়রা।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget