এক্সপ্লোর

Balurghat News : 'ইউনিয়ন রুমে বসে TMCP সভাপতির দেদার মদ্যপান, সঙ্গে মহিলাও' ভিডিও পোস্ট বঙ্গ বিজেপির

Balurghat News : 'তৃণমূলে যোগ দিতে হলে, হয় আপনাকে বিকৃতমনস্ক হতে হবে, নয়তো আক্রমণকারী হতে হবে', এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে। 

কলকাতা : কসবাকাণ্ডের আবহে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার বিস্ফোরক দাবি করে বলেন, দলের অন্দরে এখনও একাধিক মনোজিৎ মিশ্র রয়েছেন।  দলের অন্দরে এই নিয়ে কম জলঘোলা হয়নি। শুরু হয়েছে তীব্র চাপানউতোর। তার মধ্যেই চমকে দিল এবার বালুরঘাট কলেজের ছবি । যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

ভিডিওতে দেখা গিয়েছে, কলেজের ইউনিয়ন রুমে বসে টিএমসিপি সভাপতি মদ্যপান করছেন। ২০২২-এর ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করে  অভিযোগ করেছে বিজেপি। পোস্টের সঙ্গে লেখা হয়েছে, ' বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে ক্যাম্পাসের ভিতরেই মহিলাকে নিয়ে মদ্যপান টিএমসিপি সভাপতির। মদ, মহিলা ও নোংরা রাজনীতি, এটাই তৃণমূলের আসল মুখ! কসবা থেকে সন্দেশখালি, টিএমসিপি ইউনিয়ন রুম, পার্টি অফিস আসলে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ডেরা। তৃণমূলে যোগ দিতে হলে, হয় আপনাকে বিকৃতমনস্ক হতে হবে, নয়তো আক্রমণকারী হতে হবে', এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে। 

২৫ জুন সাউথ ক্যালকাটা ল' কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে প্রাক্তনী মনোজিৎ মিশ্র ও ২ পড়ুয়ার বিরুদ্ধে। তারপর থেকে কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এই  ধরনের আচার আচরণ নিয়ে অভিযোগ তুলছেন অনেকেই। কসবাকাণ্ডে মুখ খুলে ইতিমধ্যেই দলের রোষে পড়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার । শিক্ষাঙ্গনের এই কুৎসিত ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে রাজভবনের তরফেও জারি করা হয়েছে বিবৃতি।

শুধু কলেজ ক্যাম্পাসে ছাত্রীর উপর যৌন নির্যাতনই নয়, গণধর্ষণের অভিযোগের সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে তোলপাড় ফেলেছে এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলকর্মী এবং প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিতের চাকরির বিষয়টি । সামনে এসেছে জেলা থেকে শহরের একাধিক কলেজে এমন 'বেনিয়মে' চাকরির আরও অভিযোগ। রাজা প্যারীমোহন কলেজ থেকে বারাসাত কলেজ, ভাঙড় মহাবিদ্যালয় থেকে সুন্দরবন মহাবিদ্যালয়, কলেজে কলেজে একই প্রতিচ্ছবি। সেই সঙ্গে সামনে আসছে কলেজে কলেজে টিএমসিপির দাদাগিরির অভিযোগও। এখন দেখার, রাজ্যের শাসক দল ও প্রশাসন এই সব অভিযোগের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget