এক্সপ্লোর

Bangladesh Shanta Paul : বাংলাদেশের শান্তাও কি 'পাক গুপ্তচর' জ্যোতি মালহোত্রার মতোই? উঠে আসছে বিস্ফোরক তথ্য

Bangladeshi actress Shanta Paul : জ্যোতির বিরুদ্ধে যেমন পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, তেমনটাই কি শান্তা করে থাকেন বাংলাদেশের জন্য? তাঁর কার্যকলাপে তেমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেই না। 

আবির দত্ত, কলকাতা : এ যেন কেঁচো খুঁড়তে কেউটে! কলকাতায় গ্রেফতার হওয়া বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পাল সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শান্তার কীর্তি মনে করিয়ে দিচ্ছে পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার কার্যকলাপ। শান্তার বিলাসবহুল , চমকে দেওয়া জীবন যাত্রার পেছনে কি লুকিয়ে বড় কোনও রহস্য? জ্যোতির বিরুদ্ধে যেমন পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, তেমনটাই কি শান্তা করে থাকেন বাংলাদেশের জন্য? তাঁর কার্যকলাপে তেমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেই না। 

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের নাগরিক শান্তা পাল ভারতে এসেছিলেন ২০২৩ সালে। তারপর থেকে সঙ্গীকে নিয়ে এখানেই রয়ে যান তিনি। ধৃত শান্তা পালের ভিসা ও পাসপোর্ট, দুটোর মেয়াদই শেষ। পুলিশ সূত্রে খবর, শান্তাকে জেরা করে এবং তাঁর সোশাল মিডিয়া পেজ ঘেঁটে দেখা গেছে, ভারতে ভিসা জোগাড়ের কাজে অন্যদের কাছে রীতিমতো পরামর্শদাতা হয়ে উঠেছিলেন তিনি। পদ্মার ওপারে পালাবাদলের পর, ভারত-বাংলাদেশ উদ্ভুত পরিস্থিতিতে এপারে ট্যুরিস্ট ভিসা পেতে যখন কড়াকড়ি চলছে, তখন বাংলাদেশের নাগরিকদের কৌশলে মেডিক্যাল ভিসার জন্য আবেদনের পরামর্শ দিতে দেখা গেছে শান্তা পালকে। বাংলাদেশের শান্তা পাল এরকমভাবে কতজনকে ভারতে মেডিক্যাল ভিসা পাইয়ে দিতে সাহায্য করেছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  

এখানেই শেষ নয়, ভারতে অনৈতিক ভাবে বাস করা শান্তার জীবনযাত্রা এককথায় রঙিন ! পুলিশ সূত্রে খবর, এরাজ্যের সৈকত শহর দিঘা থেকে প্রতিবেশী সিকিমের গ্যাংটক, সর্বত্র ঘুরে সোশাল মিডিয়ায় তার ছবি ও ভিডিও পোস্ট করেছেন বাংলাদেশের মডেল অভিনেত্রী। এমনকি ট্রাভেল ভ্লগ তৈরি করতে চিন সীমান্তের কাছে নাথুলা পাস পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি! গোয়েন্দা সূত্রে খবর, 'আসান ট্রাভেলস কলকাতা অ্যান্ড বাংলাদেশ' নামে সোশাল মিডিয়ায় একটি পেজ খুলে তাঁর ট্যুরিজম ব্যবাসর প্রচার চালাচ্ছিলেন শান্তা পাল। এর পাশাপাশি হোটেল খোলার জন্য তিনি এদেশেরই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন কিনা, ধৃতের ফেসবুক পোস্টের সূত্র ধরে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  

বুধবার শান্তা পালকে, প্রতারণার মামলায় কলকাতা থেকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। মা-বাবা, স্বামীকে নিয়ে দক্ষিণ কলকাতার বিক্রমগড়ে ভাড়া থাকতেন তিনি। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ঠিকানার দুটি আধার কার্ড, একটি কলকাতার, আরেকটা বর্ধমানের! এছাড়াও উদ্ধার হয়েছে প্যান এবং ভোটার কার্ড ও রেশন কার্ড! পুলিশ সূ্ত্রে খবর, একদিকে যখন এতগুলি ভারতীয় নথি উদ্ধার হয়েছে, তেমনই শান্তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পাসপোর্টও!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget