এক্সপ্লোর

Jalpaiguri News: সব চালাকিই গেল জলে, সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ করতেই যা হল এবার বাংলাদেশির !

Bangladeshi Arrested in Jalpaiguri : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ যাওয়ার পথে ধৃত বাংলাদেশি

নিউ জলপাইগুড়ি: এবার নিউ জলপাইগুড়িতে গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশে সাহায্য়ের অভিযোগে ধৃত আরও ১ দালাল। বাংলাদেশের ঠাকুরগঞ্জে ভারতে অনুপ্রবেশ আতাউর রহমানের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ যাওয়ার পথে ধৃত বাংলাদেশি।

অনুপ্রবেশের জন্য় কে দায়ী? মোদি সরকার? না মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার? তা নিয়ে তৃণমূল-বিজেপির দায় ঠেলাঠেলি চলছেই। সম্প্রতি এনিয়ে ফের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কোর্টে বল ঠেলেছিলেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। অনুপ্রবেশ নিয়ে  বিস্ফোরক দাবি করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফর অনেক ভিতরকার কাজ। এতে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে।' তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনও জঙ্গি ধরা পড়ত না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাকে অশান্ত করার জন্য।'

আর এবার অনুপ্রবেশের জন্য় কে দায়ী মোদি সরকার, না মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার, তা নিয়ে বিজেপি-তৃণমূলের লড়াইয়ের মধ্য়েই নতুন তত্ত্ব শোনা গেল কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়।তৃণমূল সাংসদ   কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন,'চার্জে কে? নর্থ-ইস্টের মন্ত্রী কে? সুকান্ত। সুকান্ত মজুমদার। তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে।  মেঘালয়ের থেকে দিয়ে দিয়ে বর্ডারের থেকে দিয়ে BSF-কে দিয়ে ছাড়িয়ে উনি করাচ্ছেন এগুলো।সমস্ত জঙ্গিদের। জঙ্গি আনছে ওরা।জিতলই তো অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য। ও জিতলই তো তাই।'

পাল্টা উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেছিলেন, 'পাগলে কী না বলে ছাগলে কী না খায়... অনুপ্রবেশ করিয়েছি এবং সেই ভোটে নাকি জিতেছি। ভোটে জিতেছি আগে তারপরে আমি মন্ত্রী হয়েছি। তো ক্রোনোলজি সম্পর্কেও আইডিয়া নেই।' বাংলাদেশের সঙ্গে যে কতগুলো রাজ্য়ের সীমান্ত রয়েছে তারমধ্য়ে মেঘালয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার। অসম ও ত্রিপুরায় বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার। এই অবস্থায় অনুপ্রবেশ প্রসঙ্গে একযোগে তৃণমূল ও বিজেপিকে দায়ী করছে সিপিএম।

আরও পড়ুন, নেতাজি জন্মদিনে সুভাষচন্দ্রর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা TMC বিধায়ক সৌমেনের ! 'জনগণের জন্য আত্মনিবেদন মমতার ..'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget