এক্সপ্লোর

TMC Inner Clash:রণক্ষেত্র হাওড়ার বাঁকড়া, আলোচনায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

Bankra Clash:রণক্ষেত্র হাওড়ার বাঁকড়া। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ঘিরে জল্পনা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের অনুগামীদের উপর হামলা চলেছে।

হাওড়া: রণক্ষেত্র হাওড়ার বাঁকড়া (Howrah TMC Innerclash)। তৃণমূলের গোষ্ঠী (TMC Infighting) সংঘর্ষ ঘিরে জল্পনা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের অনুগামীদের উপর হামলা চলেছে। সন্দেহের নিশানায় তৃণমূল প্রধান ঘনিষ্ঠেরা। পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতেও ইটবৃষ্টি হয়। গাড়িতে ভাঙচুর চলে। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের নেতৃত্বে হাওড়া-আমতা রোড অবরোধ করা হয়। একটি ক্লাবের ঘটনাকে ঘিরে গন্ডগোল হয়েছিল, অভিযোগ উড়িয়ে দাবি করলেন প্রধান।  

কী অভিযোগ?
বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সামিনা বেগম বললেন, 'শুনলাম দু'পক্ষের ঝামেলা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। পুলিশ এল, কিন্তু ওরা পুলিশকেই ধাক্কা দিচ্ছে। বলছে, তোমাদের কোনও কথা এখানে চলবে না। প্রধান যা বলবেন, তাই হবে।' যদিও পঞ্চায়েত প্রধান কোনও অভিযোগ মানতে চাননি। জানান, একটি ক্লাবের ঘটনা ঘিরে গণ্ডগোল হয়েছিল।এই রাজ্যে শাসকদলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা নতুন নয়। অক্টোবর মাসের শেষ দিকে যেমন, ২ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষে খড়দার পুরানিবাজারে এক তৃণমূল কর্মী মারা যান বলে অভিযোগ হয়। একই ঘটনায় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় টিটাগড় পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। ২ কাউন্সিলরের অনুগামীদের মধ্য়ে গন্ডগোলের কথা স্বীকার করে নিয়েছিলেন টিটাগড় পুরসভার প্রধানও।    

গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যুর ঘটনা...
পুলিশ সূত্রে জানা যায়, সে দিন দুপুরে পুরানিবাজারে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যেই ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছিল। সেই সময়ই গুরুতর জখম হন, তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত আকাশ। পরে তাঁর মৃত্যু হয়। আহত হন বিকাশ সিংয়েরই আরেক অনুগামী। আক্রান্ত তৃণমূল কর্মী রৌনক পাণ্ডের দাবি, 'সোনু সাউ ডেকেছিল আমায়। আমি যাইনি।' কিন্তু কে এই সোনু সাউ? রৌনক পাণ্ডের কথায়, 'সোনু সাউ কাউন্সিলর ১৫ নম্বর ওয়ার্ডের।' তিনি কোন দলের? রৌনক পাণ্ডেই জানান সোনু সাউ তৃণমূলেরই। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় খড়দা থানার পুলিশ। খড়দা থানার আইসিকে ফের বলতে শোনা যায়, 'তোমাদের সামনে ডেকে আমি বসে বলেছি, যে এখন ইলেকশন। তোমাদের বোঝা উচিত। ভাইয়ে ভাইয়ে লড়াইও ঠিক করে নেওয়া উচিত।'  খড়দা থানার আইসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের। টিটাগড় পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনু সাউকে বলতে শোনা যায়, 'আপনি এসে আমাকে ধমকাবেন, এটা ঠিক না।' আইসি পাল্টা বলেন, 'তোমার ধমকি শোনার জন্যও বসে নেই আমি। ... তোমার মতো ৪৪ খানা কাউন্সিলর আছে আমার। বেআইনি কাজ করবে না।'
কিন্তু সব কিছুর পরও গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা কমছে কই?

আরও পড়ুন:বিরল সৌজন্য? রাস্তা তৈরির সূচনা অনুষ্ঠানে পাশাপাশি হাজির তৃণমূল নেতা ও বিজেপি বিধায়ক

  

 

সেরা শিরোনাম

Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget