এক্সপ্লোর

Bankura Accident: বাইকে ধাক্কা মেরে উল্টে গেল সরকারি বাস, বাঁকুড়ায় মৃত্যু দুজনের

Bus Accident: বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে সরকারি বাস।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) অমৃতপালের কাছে দাঁড়িয়ে থাকা বাইককে ধাক্কা দিয়ে উল্টে গেল সরকারি বাস (Bus Accident)। ঘটনায় মৃত্যু হয়েছে বাইকে থাকা এক মহিলা সহ দুজনের। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণেই এই দুর্ঘটনা।

বাসের ধাক্কায় মৃত্য়ু দুজনের: বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে সরকারি বাস। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর থানার অমৃতপালের কাছে। বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক সম্প্রসারণ ও নতুন করে তৈরির কাজ চলছে বেশ কয়েকমাস ধরে। রাস্তার খোলনলচে বদলের জন্য পুরানো রাস্তার একটা বড় অংশ তুলে ফেলা হয়েছে। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ভরাট করে রাস্তা তৈরির হচ্ছে। যদিও বহু জায়গায় রাস্তা খানা খন্দে ভরা অবস্থায়।

এদিন সকালে একটি সরকারি যাত্রীবাহী বাস দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম যাচ্ছিল। রাইপুর থানার অমৃতপালের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা দেয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে। বাইকে সে সময় সওয়ার হয়েছিলেন এক মহিলা সহ দুজন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ধাক্কায় বাসটি রাস্তার ধারে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত গিয়ে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে। স্থানীয়দের দাবি ঘটনায় তেমন চোট লাগেনি কোনও বাসযাত্রীর। এই দুর্ঘটনার পরই এলাকার মানুষ বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। এই অবস্থায় রাস্তায় বারংবার দুর্ঘটনা ঘটছে ও মানুষের প্রাণ যাচ্ছে। অবিলম্বে রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তাঁরা। রাইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে রবিবার রাতে কলকাতায় পথ দুর্ঘটনা হয়। EM বাইপাসে বেপরোয়া গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। চালক বা সওয়ারির হদিশ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ ছিল ১০০ কিলোমিটারের বেশি। চিংড়িহাটার দিক থেকে গাড়িটি সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। রাত ১টা নাগাদ মা উড়ালপুলের ওঠার মুখে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি উল্টে যায়। গাড়ির সওয়ারিদের সন্ধান শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Dhakuria Fire: ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন, ব্যাহত শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget