এক্সপ্লোর

Bankura Medical: রোগ নির্ণয় আরও সহজে, বাঁকুড়া মেডিক্যালে বসছে প্রায় ২ কোটির অত্যাধুনিক যন্ত্র!

বাঁকুড়া মেডিক্যালে এবার আরও উন্নত পরিষেবা, প্রায় ২ কোটির অত্যাধুনিক যন্ত্র বসছে হাসপাতালে

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: কেন্দ্র সরকারি সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশনের হাত ধরে এবার প্রায় ২ কোটি টাকা অর্থমূল্যের চিকিৎসার ১০ টি উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জাম পেতে চলেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। সব ঠিকঠাক চললে আগামী মাসেই ওই যন্ত্রপাতি পৌঁছে যাবে মেডিক্যাল কলেজে। 

আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সঙ্গে এ ব্যাপারে মৌস্বাক্ষর করল কেন্দ্রের পাওয়ার গ্রিড কর্পোরেশন। মেডিক্যাল কলেজের দাবী যন্ত্রগুলি এসে পৌঁছালে শুধুমাত্র রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে তাই নয়, চিকিৎসক পড়ুয়াদেরও বিশেষ সুবিধা হবে। 

রাজ্যের সেরা হাসপাতালগুলির তালিকায় বেশ উপরের দিকেই নাম রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের। কিন্তু সেখানেও পরিকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। বহু ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে একদিকে যেমন চিকিৎসা পরিসেবা ব্যাহত হয় তেমনই মেডিক্যাল কলেজে পাঠরত পড়ুয়াদেরও পরিচিতি ঘটে না উন্নত যন্ত্রপাতির সঙ্গে। বিভিন্ন সময়ে স্বাস্থ্য ভবনে উন্নত যন্ত্রপাতির আবেদন জানিয়েও নানা কারনে তা সময়মতো পাওয়া যায় না। 

এই পরিস্থিতিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের পাশে দাঁড়ালো কেন্দ্রের পাওয়ার গ্রিড কর্পোরেশন। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী এবার নিজেদের কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি প্রকল্পে ১০টি উন্নত মানের যন্ত্র সরবরাহ করতে চলেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন। 

আজ ওই কেন্দ্রীয় সংস্থার সঙ্গে এ ব্যাপারে মৌ স্বাক্ষর করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবী মোট ১ কোটি ৮৮ লক্ষ ৫৮ হাজার ৪৬৬ টাকা অর্থ মূল্যের ওই ১০ টি যন্ত্র ও সরঞ্জাম বসানো হবে হাসপাতালের চক্ষু, মানসিক, নাক কান গলা, স্ত্রী রোগ ও শারীরবিদ্যা এই ৫টি বিভাগে। এরফলে একদিকে চিকিৎসা পরিষেবার যেমন উন্নতি হবে তেমনই চিকিৎসক পড়ুয়ারাও উন্নত যন্ত্রপাতির ব্যবহার শিখতে পারবে। আগামীদিনে এভাবেই প্রান্তিক জেলাগুলির হাসপাতালগুলির পাশে থাকার আস্বাস দিয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন। 

এ প্রসঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার অর্পণ গোস্বামী বলেন, 'আধুনিক চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই এখন গ্যাজেট নির্ভর। তাই এর ফলে এখন আরও ভাল উন্নত মানের চিকিৎসা রোগীদের দিতে পারব। সরকারও এটাই চায়। আমাদের অনেকদিনের স্বপ্ন ছিল এই ধরনের যন্ত্রপাতি যাতে আমাদের এখানে থাকে। এগুলিকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও এখন আমাদের।' 

অন্যদিকে, পাওয়ার গ্রিড কর্পোরেশনের জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমারের কথায়, 'আমরাও খুশি যে সাধারণ মানুষের জন্য এই কাজটা করতে পারব। এই হাসপাতালে যে এই সিস্টেমে কাজ করা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। রোগীরা অনেকটাই উপকৃত হবে এবার। রোগ নির্ণয় অনেকটাই সহজতর হয়ে যাবে।' 
 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
Cyclone Arnab: গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 
গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
Gaighata Assault Case: ‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget