এক্সপ্লোর

West Bengal Train Accident: লুপ লাইনে ২টি মালগাড়ির সংঘর্ষ, ইঞ্জিন নিয়ে বেলাইন ৬ বগি

Bankura Train Accident: ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। একজন চালক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। বাঁকুড়ার দিক থেকে ডাউনে এসে ধাক্কা মারে ওই মালগাড়িটি। ২টি গাড়ির ৩টি করে বগি বেলাইন হয়ে যায়। একটির উপর আরেকটি রেক উঠে গিয়েছে। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির মোট ৬টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রাই চালকদের উদ্ধার করেন। ওভারহেড তারের ক্ষতি হয়েছে, ইঞ্জিনেরও ক্ষতি হয়েছে।

একই লাইনে দুটি মালগাড়ি কী করে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। এখন এলাকায় রেলের উচ্চপদস্থ কর্তারা এসে পৌঁছেছেন।

এক স্থানীয় বাসিন্দা বলছেন, 'হঠাৎ খুব আওয়াজ। বাড়ি থেকে ছুটে এসে দেখি ট্রেনের উপর ট্রেন চেপে গিয়েছে। এসে দেখি ভিতরে পাইলট বসে। ওরা আওয়াজ দেয়। ওদের উদ্ধার করে নিয়ে প্ল্যাটফর্মে দিয়ে আসি।' আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, 'ভীষণ আওয়াজ, চমকে উঠে ছুটে এসেছি। যা দেখলাম অনেকটা ক্ষতি হয়েছে। কতগুলো বগি নষ্ট হয়ে গিয়েছে। পোস্ট, ওভারহেড তারে ক্ষতি হয়েছে। একটার উপর আরেকটা রেক উঠে গিয়েছে।'

কয়েকদিন আগেই ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষত এখনও তাজা। মারা গিয়েছিলেন প্রায় ৩০০ যাত্রী। আহত হাজারেরও বেশি। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল যাত্রিবাহী ট্রেন। ওই দুর্ঘটনা নিয়ে এখন সিবিআই তদন্ত চলছে। মেন লাইনের সিগন্যাল থাকলেও কীভাবে লুপ লাইনে এসে ঢুকেছিল করমণ্ডল এক্সপ্রেস - তা নিয়ে এখন বিস্তর কাঁটাছেঁড়া চলছে। গাফিলতি থেকে ষড়যন্ত্র- একাধিক অভিযোগ উঠে আসছে। সেই আবহেই এবার বাঁকুড়ার ওন্দাতেও প্রায় একই ঘটনা ঘটল। একটি লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেখানে এসে পড়ল অন্য একটি মালগাড়ি। সংঘর্ষও হল। মালগাড়ি বলে হয়তো সেই অর্থে প্রাণহানি হয়নি, তবে ক্ষতি হয়েছে রেলের সম্পত্তির। যা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget