এক্সপ্লোর

Barrackpore Shootout : ব্যারাকপুরের আগে হাওড়ার সোনার দোকানেও ডাকাতির ছক! চাঞ্চল্যকর তথ্য পুলিশের জেরায়

জেরা করেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ব্যারাকপুরে সোনার দোকানে লুঠের আগে হাওড়ার একটি দোকানে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা।

সুনীত হালদার, হাওড়া : ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির আগে হাওড়ার একটি দোকানে ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের। ধৃত মামা-ভাগ্নেকে জেরা করে এই তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে। ব্যারাকপুরে ( Barrackpore Shootout ) সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত ২ জন সম্পর্কে মামা ও ভাগ্নে।

পুলিশ সূত্রে খবর, ২৪ মে, আনন্দপুরীর সিংহ জুয়েলারি হাউসে ডাকাতির সময় মামা জামশেদ আনসারির সঙ্গেই ছিল ভাগ্নে সফি খান। পুলিশের দাবি, মামা-ভাগ্নে মিলে ব্যারাকপুর ও হাওড়ার একাধিক জায়গায় ডাকাতির ছক কষে। ভাগ্নে সফি কামারহাটির বাসিন্দা হলেও জামশেদের বাড়ি ঝাড়খণ্ডে। কোথায় কোথায় ডাকাতির পরিকল্পনা ছিল, ধৃতদের কাছ থেকে তা জানার চেষ্টা চলছে। 

তাদের জেরা করেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ব্যারাকপুরে সোনার দোকানে লুঠের আগে হাওড়ার একটি দোকানে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা। ধৃত ২ জনকে জেরা করে এই তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, সানি কামারহাটি এলাকার কুখ্য়াত দুষ্কৃতী। বাবা নাসিম খানের হাত ধরেই অপরাধ জগতে হাতেখড়ি হয় তার। গত বছর চুরির অভিযোগে গ্রেফতারও হয়। 

গত বছর ৬ অক্টোবর, কামারহাটির বাসিন্দা সরকারি আধিকারিক শাহিদ আনসারি সপরিবারে বেড়াতে যান। সেই সময় তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটে। প্রায় ২২ লক্ষ টাকার সোনাদানা ও নগদ দেড়লক্ষ টাকা লুঠের অভিযোগে গ্রেফতার হয় সফি। ধরা পড়ার পর সফিকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সফির মা ওই সরকারি আধিকারিকে বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সেই সূত্রেই, বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি করে সফি। থানায় তার নামে অভিযোগ জানানোয়, সরকারি আধিকারিকের পরিবারকে হুমকিও দেয় সে। 


Barrackpore Shootout : ব্যারাকপুরের আগে হাওড়ার সোনার দোকানেও ডাকাতির ছক! চাঞ্চল্যকর তথ্য পুলিশের জেরায়

এছাড়া পুলিশের দাবি, মামা-ভাগ্নে মিলে ব্যারাকপুর ও হাওড়ার একাধিক জায়গায় ডাকাতির ছক কষে। পুলিশ সূত্রে খবর, ২৪ মে, প্রথমে হাওড়ার কদমতলা এলাকার একটি সোনার দোকানে হানা দেওয়ার পরিকল্পনা ছিল ডাকাতদের। ১৮ মে, রেকি করতে ওই দোকানে গিয়ে ৫০০ টাকা দিয়ে একটি রুপোর চেন কেনে তারা। অলি-গলি, রাস্তা দেখে আসার পর, ২৪ মে, প্রথমে কদমতলার সোনার দোকানেই হানা দেয় ডাকাতরা। কিন্তু সেইসময় ক্রেতার ভিড় থাকায়, ডাকাতির ছক বানচাল হয়ে যায়। এরপরই ব্যারাকপুরের আনন্দপুরীতে সিংহ জুয়েলারি হাউসে অপারেশন চালায় ডাকাতরা। গতকাল ধৃতদের নিয়ে কদমতলার ওই সোনার দোকানে আসেন ব্যারাকপুর কমিশনারেটের পদস্থ কর্তারা। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। হাওড়ার স্বর্ণ ব্যবসায়ী যিশুকৃষ্ণ আড়ি জানিয়েছেন, বছর দশেক আগে তাঁর দোকানে ডাকাতি হয়। এবার ডাকাতির ছক বানচাল হলেও আতঙ্কিত ব্যবসায়ী পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন :

ভুল সময়ে জল পান করলে একাধিক রোগের ঝুঁকি, সঠিক ক্ষণ কখন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget