এক্সপ্লোর

Anubrata Mondal : 'কাঁধ থেকে নামিয়ে ফেলেছে দিদি', অনুব্রতকে নিয়ে প্রতিক্রিয়া অধীরের, RTI করলেন অনুপম

CBI seeks Anubrata Mondal’s income tax details :অনুব্রত মণ্ডলের শরীর খারাপ। চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রামে থাকতে বলেছেন।

কলকাতা : গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case)হাজিরা দিলেও  ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) মামলায় মঙ্গলবার CBI’এর কাছে ফের হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। এই নিয়ে এই মামলায় ৩ বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাজিরা এড়ালেন তিনি। মঙ্গলবার অনুব্রত মণ্ডলের আইনজীবী CGO কমপ্লেক্সে এসে চিঠি দিয়ে দাবি করেন,অনুব্রত মণ্ডলের শরীর খারাপ। চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রামে থাকতে বলেছেন।

বিশ্রামে থাকার জন্য তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না। তাই তিনি আসতে পারছেন না। চিঠির সঙ্গে SSKM হাসপাতালের চিকিৎসকদের পরামর্শের কপিও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

আরও পড়ুন :

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতেই না ! সিবিআইকে আর কী জানালেন পার্থ ?

এই নিয়ে বিরোধীদের তরফে আসছে একের পর এক কটাক্ষ।  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ' চোরদের ভয় লাগছে। তাই বারবার করে চোরেদের আশ্রয় করে দিচ্ছে পিজি হসপিটল। দিদিও তাঁকে ঘাড়ে তুলবেন কি, তুলবেন না, বুঝতে পারছেন না ! দিদি তাঁর আশেপাশের লোকদের জন্য তো ইডির দফতরে অবস্থান করেছিলেন। এই ভদ্রলোকের জন্য অবস্থান করছে না। কোনও মিছিল-মিটিংও নেই। দিদি মোটামুটি কাঁধ থেকে নামিয়ে ফেলেছে। '

কী চিকিৎসা SSKM হাসপাতালে? জানতে চেয়ে RTI করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা.। 

সূত্রের খবর, গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আয়কর, সম্পত্তি সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছিল সিবিআই। সেইসমস্ত নথিই এদিন জমা দেন অনুব্রতর আইনজীবী। সূত্রের খবর, এই সমস্ত নথি খতিয়ে দেখার পর গরু পাচার মামলায় শুক্রবার ফের তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। 

প্রেক্ষাপট
বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। ইলামবাজার থানায় ২৪ জনের নামে FIR করেন নিহতের বাবা। সেই মামলায়, অনুব্রত মণ্ডলকে দু’বার তলব করে CBI। তবে, অসুস্থতার কারণ দেখিয়ে, CBI’র কাছে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল।


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget