এক্সপ্লোর

Bengal SSC Scam: অঙ্কিতা একা নন, অনৈতিকভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে আরও অনেককে? তালিকা করছে CBI !

Bengal SSC Scam : সিবিআই সূত্রে খবর, SSC-র নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে, সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা। 

আবির দত্ত, কলকাতা :  SSC নিয়োগ-দুর্নীতি মামলায় (Bengal SSC Scam) আজ তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)। শুক্রবার জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরেই মন্ত্রীকে ফের হাজিরার নোটিস দেওয়া হয়। সূত্রের খবর, মোবাইল ফোনের কললিস্ট সামনে রেখে  মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারীরা।

জানতে চাওয়া হয়, তৃণমূলে যোগদানের সময় কাদের সঙ্গে, কী নিয়ে কথা হয়েছে। মেয়ের চাকরিতে নিয়োগের সময় কাদের সঙ্গে, কী কথা হয়েছিল, তাও জানতে চান সিবিআই আধিকারিকরা। গতকাল পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ- পর্ব পুরোটাই ভিডিওগ্রাফি করা হয়। শুক্রবার শিক্ষা প্রতিমন্ত্রীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, SSC-র নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে, সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা। 

আরও পড়ুন :

WBCS অফিসার হিসেবে শুরু, তারপর কীভাবে এগিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

বৃহস্পতিবার পরেশ অধিকারীকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সকাল ১১টা থেকে রাত ৮.২০ অবধি, প্রায় সাড়ে ৯ ঘণ্টা পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।  CBI সূত্রের খবর, গোয়েন্দারা মন্ত্রীর কাছে জানতে চাইছেন, অঙ্কিতার নিয়োগের বিষয়টি কার মাধ্যমে কার্যকর করা হয়েছিল? CBI সূত্রে দাবি, শিক্ষা প্রতিমন্ত্রীর উত্তর শুনে তাদের মনে হচ্ছে, তিনি সঠিক উত্তর দিচ্ছেন না। SSC’র উদপেষ্টার কমিটির সদস্যদের সঙ্গেও তাঁর বয়ান মিলছে না। এই মামলায় CBI’এর FIR-এ অদৃশ্য হাতের কথা বলা হয়েছে। 

CBI সূত্রে খবর, সেই অদৃশ্য হাত কোন প্রভাবশালীর? সেটা খুঁজে বের করাই টার্গেট। CBI সূত্রে দাবি, তাদের ধারণা  অঙ্কিতা অধিকারী একা নন, এমন আরও অনেককে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে অনৈতিকভাবে। সেই রকম একটি তালিকাও তৈরি করা হচ্ছে। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর জমা দেওয়া নথিও খতিয়ে দেখছে CBI । সূত্রের খবর, প্রথম দিন জিজ্ঞাসাবাদে পরেশ অধিকারীকেCBI অফিসাররা প্রশ্ন করেন,

  • তিনি কবে তৃণমূলে যোগ দিয়েছেন?
  • সেই সময় তৃণমূলের রাজ্য ও জেলাস্তরে কোন কোন নেতার সঙ্গে তাঁর কথা হয়েছিল?
  • তৃণমূলে যোগদানের সময় তাঁর পাশে কে কে উপস্থিত ছিলেন?
  • দলে যোগদানের সময় কে তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছিল?
  • মেয়ে অঙ্কিতা কবে চাকরিতে যোগ দেন?
  • তিনি এই মামলার বিষয়ে কী কী জানেন?
  • মেয়ের চাকরির বিষয় নিয়ে কারও সঙ্গে তাঁর কথা হয়েছিল কি?

সিবিআই সূত্রের খবর,  শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বক্তব্যে অনেক অসঙ্গতি আছে। তাই তাঁকে শনিবার সকালে ফের তলব করেছে সিবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget