এক্সপ্লোর

Speaker On Governor: এরপর নিজে থেকে রাজ্যপাল বিধানসভায় আসতে চাইলে কারণ জানতে চাইব, কড়া বার্তা অধ্যক্ষের

Biman Banerjee On Governor Jagdeep Dhankhar: মঙ্গলবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে অধ্যক্ষকে বেনজির আক্রমণ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এর ২৪ ঘণ্টার মধ্যে, কড়া বার্তা এল বিধানসভার অধ্যক্ষের তরফে


কলকাতা:  বিধানসভায়  (Assembly) বেনজির সংঘাত। কড়া অবস্থান নিলেন অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banejee)। এদিন বলেছেন,  ভবিষ্যতে রাজ্যপাল (Governor) স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে আগে কারণ জানতে চাইব। সেখানে ওনার কী ভূমিকা হবে। 

মঙ্গলবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে অধ্যক্ষকে বেনজির আক্রমণ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এর ২৪ ঘণ্টার মধ্যে, কড়া বার্তা এল বিধানসভার অধ্যক্ষের তরফে। তিনি বলেছেন,   ‘এবার রাজ্যপাল স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে কারণ জানতে চাওয়া হবে।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করতে বিধানসভায় এসেছিলেন জগদীপ ধনকড়। এরপর বিধানসভা চত্বরে দাঁড়িয়েই, অধ্যক্ষকে বেনজির আক্রমণ করেন তিনি। বলেছিলেন, অধ্যক্ষ মনে করেন, রাজ্যপালের বিরুদ্ধে যা খুশি বলার অধিকার তাঁর আছে। তিনি কি নিজেকেই আইন ভাবছেন? আমি এসব অনাচার বরদাস্ত করব না। অধ্যক্ষ যেন এরপর গর্ভনরের ভাষণ ব্ল্যাক আউট না করেন। তাহলে আইনের মোকাবিলা করতে হবে তাঁকে। 

রাজ্যপাল রাজ্য সরকারকেও জোরাল ভাষায় আক্রমণ করেছিলেন। এর পাল্টা রাজ্যপালের সমালোচনা করেছিলেন অধ্যক্ষ। তিনি বলেছিলেন, রাজ্যপাল এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করতে এসেছিলেন। কিন্তু তিনি যে এই মঞ্চকে সাংবাদিক বৈঠকের মঞ্চ হিসেবে ব্যবহার করবেন, তা জানা ছিল না। তাঁর এই আচরণ অবাঞ্ছিত ও অসৌজন্যতামূলক। যে কোনও প্রোটোকল ও রীতিনীতির বাইরে। 

এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপালের কিছু সাংবিধানিক বাধ্যবাকতা রয়েছে। তাঁকে বিধানসভায় আসতেই হবে। কিন্তু ভবিষ্যতে রাজ্যপাল স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে আগে কারণ জানতে চাইব।

অধ্যক্ষের ভূমিকার তীব্র নিন্দা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, অধ্যক্ষ পদ একটি সাংবিধানিক পদ। কিন্তু অধ্যক্ষর মতো আচরণ না করে রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন বিমান বন্দ্যোপাধ্যায়। 

উল্লেখ্য, একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত বেঁধেছে। গতকাল বিধানসভার ঘটনার তার রেশ গড়াল রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। রাজ্যপালের মুখোমুখি হয়ে সৌজন্য দেখালেও আগাগোড়া কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে প্রতি নমস্কার জানালেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে দেখা গেল না আন্তরিকতা। রাজ্যপাল তাঁর কাছে না আসা পর্যন্ত চেয়ার ছেড়ে ওঠেননি মুখ্যমন্ত্রী। বিদায় পর্বেও দেখা গেল একই ছবি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget