এক্সপ্লোর

Birbhum: বাড়িতে বেআইনি কয়লার পাহাড়, অভিযুক্ত পলাতক

Coal Smuggling: লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের ঘাটগোপালপুর গ্রামে হানা দেয় পুলিশ। সেখানেই একটি বাড়িতে মেলে এই সন্ধান।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: যেন কয়লার পাহাড়। স্তূপ করে রাখা রয়েছে কয়লা টুকরো। হঠাৎ দেখলে মনে হবে, কয়লা খনির (Coal Mine) বাইরে যেভাবে কয়লা রাখা হয় অনেকটা যেন সেরকম। কিন্তু কোনও কয়লাখনি নয়। এমন ছবি দেখা গিয়েছে বীরভূমের (Birbhum) একটি বাড়িতে। ওই বাড়িটি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ টন কয়লা। পুলিশ সূত্রে দাবি, ওই কয়লার পুরোটাই অবৈধভাবে মজুত করা হয়েছিল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাড়ি মালিক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনাস্থল বীরভূমের লক্ষ্মীনারায়ণপুর। এই এলাকারই একটি বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কয়লা।

কীভাবে উদ্ধার:
গোপন সূত্রে খবর পেয়ে, লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের ঘাটগোপালপুর গ্রামে হানা দেয় পুলিশ। সেখানে খোঁজ খবর নিতে গিয়েই দেখা যায় সাদ্দাম খান নামে এক গ্রামবাসীর বাড়ির সামনে মজুত করা রয়েছে বিপুল পরিমাণ কয়লা। পুলিশ সূত্রে দাবি, অবৈধভাবে মজুত করা এই কয়লা পাচারের জন্য এভাবে রাখা হয়েছিল। এই পাচারের সঙ্গে যুক্ত ওই বাড়ির মালিক সাদ্দাম খান। যদিও তাঁকে ধরা যায়নি। পুলিশ আসার আগেই পালিয়ে যান তিনি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বাড়ির সামনে থেকে প্রায় ৫০ টন বেআইনিভাবে মজুত করা কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারের পরে বুলডোজার এনে, ট্রাকে করে নিয়ে যাওয়া হয় কয়লাগুলি। 

শুরু রাজনৈতিক তরজা:
বীরভূমের গ্রাম থেকে কয়লা উদ্ধারের ঘটনায় চড়েছে উত্তেজনার পারদ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল ও বিরোধী দল। বীরভূমের বিজেপির (BJP) সহ সভাপতি স্বরূপরতন সিনহা বলেন, 'দীর্ঘদিন ধরে চলছে। নতুন কিছু নয়। পুরোটাই আইওয়াশ। যাঁরা বড় মাথা, তাঁদের ধরতে হয়।' পাল্টা বীরভূম তৃণমূলের (TMC) সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, 'পুলিশকে বলা হয়েছে। পুলিশকে অ্যারেস্ট করতে বলা হয়েছে।'

দুবরাজপুর থানার (Dubrajpur Police Station) তরফে জানানো হয়েছে, পলাতক সাদ্দাম খানের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

অন্যদিকে এদিনই কয়লা পাচার মামলায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের একাধিক বাসস্থানে তল্লাশি চালিয়েছে সিবিআই। তার মধ্যে রয়েছে মন্ত্রী আবাসও। সকাল থেকে দিনভর চলে তল্লাশি। পরে সাংবাদিক বৈঠকে গোটা বিষয়ে ক্ষোভ উগরে দেন মন্ত্রী। তাঁকে কালিমালিপ্ত করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে বলে তোপ দেগেছেন মন্ত্রী মলয় ঘটক। 
আরও পড়ুন: প্রকাশ্যে তৃণমূলের অন্দরের মতানৈক্য, দলের বিরুদ্ধে ক্ষোভ হলদিয়া পুরসভার বিদায়ী চেয়ারম্যানের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget