এক্সপ্লোর

Birbhum News : রোগীমৃত্যুর পর ক্ষতিপূরণ চক্র, পরিজন সেজে চিকিৎসকদের থেকে লক্ষাধিক টাকা দাবি, হুমকি

Tout in Hospital:সম্প্রতি SSKM ও NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েকজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ।বীরভূমে চিকিৎসকদের একাংশ যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন,তা নিয়ে প্রশাসন কী ব্যবস্থা নেয়,সেটাই এখন দেখার।

ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম : রোগী মৃত্যুর পর পরিকল্পিতভাবে তোলা হচ্ছে গাফিলতির অভিযোগ (Neglegance Allegation)। মৃতের পরিজন সেজে চিকিৎসকের (Doctors) কাছে দাবি করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ। টাকা না পেলে, দেওয়া হচ্ছে হুমকি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন, বীরভূমের (Birbhum) চিকিৎসকদের একাংশ। চিঠি দেওয়া হয়েছে SDPO-কে।

একাধিক সরকারি হাসপাতালে দালালচক্রের জাল কীভাবে ছড়িয়েছে, তা সম্প্রতি সামনে এসেছে। এই প্রেক্ষাপটে এবার চিকিৎসাক্ষেত্রেই সামনে এল আরেক চাঞ্চল্য়কর প্রতারণার অভিযোগ । যেখানে কোনও রোগীর মৃত্যুর পর পরিকল্পিতভাবে তোলা হচ্ছে গাফিলতির অভিযোগ। মৃতের পরিজন সেজে চিকিৎসকের কাছে দাবি করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ। টাকা না পেলে, দেওয়া হচ্ছে হুমকি ! আর এই গোটাটার নেপথ্য়ে কোনও রোগীর পরিজন নয়, রয়েছে একটা বড় চক্র। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বীরভূমের চিকিৎসকদের একাংশ। 

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনর (Indian Medical Assosiation) রামপুরহাট শাখার সদস্য ও চিকিৎসক আবু নাসিমের অভিযোগ, কোনও নার্সিংহোমে রোগী মারা গেলেই কিছুক্ষণের মধ্যে একটা মব চলে আসছে। বলছে চিকিৎসা, অপারেশন ভুল হয়েছে, টাকা দিতে হবে। শুরু হচ্ছে হুমকি, রাস্তায় গেলে মেরে ফেলব বলা হচ্ছে। এটা কয়েক বছর ধরে হচ্ছে, এখন বেশি হয়ে গিয়েছে।

রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Rampurhat Medical College and Hospital) সহকারী অধ্যাপক ও চিকিৎসক সাদ্দাকাশ আলি বলেছেন, রোগী মৃত্যুর ঘটনায় দায়ী করে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য দাবি করে। আমি বিষয়টি নিয়ে নার্সিংহোমের মালিককে একাধিকবার পুলিশকে ফোন করতে বললেও, মালিক পুলিশকে ফোন না করে আমাকে রোগীর আত্মীয় পরিজনের বাইরে নার্সিংহোমে উপস্থিত এক চক্রের সামনে ১১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য, রাজি হতে বাধ্য করেন।

তাঁর নার্সিংহোমেও এরকম ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন, হাসনের তৃণমূল বিধায়ক (TMC MLA) ও চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, আমার নার্সিংহোমেও এই ধরনের ঘটনা ঘটেছে। এখানে যে মেডিক্যাল কলেজ হয়েছে তা এখনও শিশু। আর এই ক্রিমিনালদের জন্য এই শিশুর জীবন হ্যান্ডিক্যাপ হয়ে শেষ হয়ে যাবে। কারন এখানে বড় বড় মেশিন আনা হবে কিন্তু, তাকে চালানোর জন্য ডাক্তার আর থাকবে না। এখান থেকে ডাক্তারেরা পালিয়ে যাবে। আমার জানা নেই এই ধরনের অরাজকতা আর কোথাও হয় কি না।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রামপুরহাট শাখার তরফে, এই অভিযোগ লিখিতভাবে রামপুরহাটের SDPO-কেও জানানো হয়েছে। সম্প্রতি SSKM ও NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েকজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমে চিকিৎসকদের একাংশ যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন, তা নিয়ে প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন- গলার নলি কাটা, তরুণীর হাত-পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধার, স্বরূপনগরে সীমান্ত লাগোয়া গ্রামে চাঞ্চল্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র

ভিডিও

CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'
NEET Paper Leak Controversy: 'ব্যবস্থা নিন', প্রধানমন্ত্রীর পোস্টের পরেই পাল্টা রাহুল গান্ধী
Fake Birth Certificate Row |
Cooch Behar News: ছোড়া হল ডিম, এবার নিশানায় কোচবিহার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget