এক্সপ্লোর

Birbhum News: সরকারি টাকা কীভাবে অন্য়ের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে? চাঞ্চল্য লাভপুরে

West Bengal News: বর্তমানে ব্যাঙ্কের ওপর চাপ কমাতে বিভিন্ন জায়গায় কাস্টমার সার্ভিস পয়েন্ট বা CSP খুলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।

ভাস্কর মুখোপাধ্যায়, লাভপুর: পঞ্চায়েতের প্রাপ্য টাকা চলে গেল অন্য এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। টাকার অঙ্কটাও সামান্য় নয়, সাড়ে ২৮ লক্ষেরও বেশি। বিপুল অঙ্কের সরকারি টাকা কীভাবে অন্য়ের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে যেতে পারে? কার ভুল? নেপথ্য়ে তৃণমূলের কারসাজি দেখছে বিরোধীরা।

কীভাবে অন্য়ের অ্য়াকাউন্টে টাকা?

টাকার অঙ্কটা সাড়ে ২৮ লক্ষেরও বেশি। পঞ্চায়েতের এই বিপুল পরিমাণ টাকা চলে গেছে অন্য় একজনের অ্য়াকাউন্টে! প্রায় ৭ মাস হতে চলল, সরকারি এই টাকা এখনও উদ্ধার করা যায়নি। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে বীরভূমের (Birbhum) লাভপুরে। লাভপুরের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্য়াঙ্কের শাখায় ইন্দাস গ্রাম পঞ্চায়েতের অ্য়াকাউন্ট রয়েছে। অভিযোগ, ২০২৩-এর মে মাসের শেষে, পঞ্চায়েতের প্রাপ্য়, ২৮ লক্ষ ৬০ হাজার ১৩০টাকা এই ব্য়াঙ্কের শাখা মারফৎ চলে গেছে, খোকন দাস নামে এক ব্য়ক্তির অ্য়াকাউন্টে।  

বর্তমানে ব্যাঙ্কের ওপর চাপ কমাতে বিভিন্ন জায়গায় কাস্টমার সার্ভিস পয়েন্ট বা CSP খুলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। সেখানে নির্দিষ্ট অঙ্কের টাকার লেনদেন ও বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যায়। এই CSP-র দায়িত্ব থাকে একজন করে এজেন্ট। এই খোকন দাস হলেন ওই রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কেরই CSP হোল্ডার। এই ঘটনার পর কেটে গেছে সাত মাস। কিন্তু এখনও উদ্ধার হয়নি সেই টাকা। যার জেরে থমকে রয়েছে পঞ্চায়েতের উন্নয়নের কাজ। ইন্দাস গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌরাঙ্গ দাস বলেন, “টাকা অন্য় অ্য়াকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। পাসবুক আপডেট করতে গিয়ে দেখি অন্য় অ্য়াকাউন্টে টাকা চলে গেছে। ব্য়াঙ্ক অফিসার কোনও সদুত্তর দিতে পারে নি। থানায় জানাই। এই টারকার ঘাটতির কারণে উন্নয়নের কাজ ব্য়াহত হচ্ছে।’’ এবিষয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, “সম্পূর্ণভাবে পুলিশ-প্রশাসন, ব্য়াঙ্ক ম্য়ানেজার তৃণমূলের সমস্ত নেতা-নেত্রী এর সঙ্গে জড়িত। ব্য়াঙ্ক ম্য়ানেজারকে অ্য়ারেস্ট করা উচিত। জনগণের উন্নয়নের টাকা ব্য়ক্তিগতভাবে আত্মসাৎ করেছে তৃণমূল। দোষীরা যাতে অ্য়ারেস্ট হয়, আমরা সব করব। রাস্তায় নামব। হাইকোর্টে যাব।’’ সিপিএমের বীরভূম জেলা কমিটির সদস্য শেখ মফজুল করিম বলেন, “দায় সারা মানসিকতকা আছে অ্য়াডমিন, পুলিশের। সবাই এই চক্রান্তের সঙ্গে যুক্ত বলে আমরা মনে করি। ব্য়াঙ্ক কী করে টাকা দিল, সেটা তো একবারেই বলে দিতে পারে। শাসক দল ও স্থানীয় নেতৃত্ব যুক্ত।’’

সরকারি উন্নয়নের টাকা, কীভাবে এক অ্যাকাউন্টের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেল? কার ভুল? ৭ মাস পরও কেন সরকারি এই বিপুল টাকা উদ্ধার করা গেল না? উঠছে এমনই একাধিক প্রশ্ন। এই ঘটনায় পঞ্চায়েতের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। যার ভিত্তিতে খোকন দাসকে গ্রেফতারও করেছিল পুলিশ। কিন্তু ২ মাসের মধ্য়েই তিনি জামিনে ছাড়া পেয়ে যান। আর এতেই প্রশাসনের ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ। লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক বলেন, “আমাদের ব্লক প্রশাসন থেকে তার বিরুদ্ধে কেস করা হয়েছে। জেল হেফাজত হয়েছে। বিষয় ব্য়বস্থার ওপর আস্থা আছে। আমরা আশাবাদী সুদ সহ সব টাকা উদ্ধার হবে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WB Corona Update: একদিনে আক্রান্ত ১৩, বাংলায় এই মুহূর্তে করোনা পজিটিভ কত?

সেরা শিরোনাম

West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Cyclone Akvan : 'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?
Cyclone Akvan Breaking : ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস, মেঘলা হল আকাশ, ঝেঁপে আসছে বৃষ্টি, ঘূ্র্ণিঝড় 'আকাভান' নিয়ে বড় আপডেট
Cyclone Akvan Breaking : ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস, মেঘলা হল আকাশ, ঝেঁপে আসছে বৃষ্টি, ঘূ্র্ণিঝড় 'আকাভান' নিয়ে বড় আপডেট

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget