এক্সপ্লোর

Rampurhat Fire: বাঁধ ভাঙল আবেগ, মমতাকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন সন্তপ্তরা, অসুস্থ প্রৌঢ়ের শুশ্রূষায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে

Rampurhat Fire: বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট পৌঁছন মমতা। পূর্ব পরিকল্পনা মতো সার্কিট হাউসে না গিয়ে, সরাসরি বগটুই গ্রামে, শোকগ্রহস্ত পরিবারগুলির মাঝে হাজির হন।

রামপুরহাট: ইট-কাঠ-পাথর পুড়েইছে। তার সঙ্গে পুড়েছে রক্ত-মাংসও। তার পর তিন দিন কাটতে চললেও, বগটুইয়ের বাতাসে এখনও পোড়া গন্ধ টের পাওয়া যাচ্ছে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে কোথাও যেন চাপা পড়ে যাচ্ছিল ব্যক্তিগত শোক-দুঃখ। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে তাই আবেগ বাঁধ ভাঙল শোকস্তব্ধ পরিবারগুলির (Rampurhat Fire)। গোটা রাস্তা মুখ্যমন্ত্রীর কনভয়ের পাশাপাশি ব্যানার, প্ল্যাকার্ড হাতে মানুষের ঢল চোখে পড়লেও, গাড়ি থেকে নেমে সাধারণের মধ্যে মমতা পৌছতেই তাঁর সামনে চোখের জল ধরে রাখতে পারলেন না শোকস্তব্ধ মানুষ জন।

গত সোমবার রাতে বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটের বগটুই গ্রামে প্রথমে তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তার পর ওই রাতেই পর পর প্রায় ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা সামনে আসে। তাতে মহিলা, শিশু-সহ আট জন আগুনে ঝলসে মারা যান। তার পর থেকে রাজনৈতিক তরজা চরমে উঠেছে রাজ্যে। এই ঘটনায় বহিরাগত ইন্ধন রয়েছে বলে তৃণমূল দাবি করলেও, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, বালি-পাথর খাদান থেকে বখরা নিয়ে বিবাদকে দায়ী করছে বিরোধী শিবির।

রামপুরহাটে মমতা, তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন শোকার্তরা

সেই পরিস্থিতিতেই বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট পৌঁছন মমতা। পূর্ব পরিকল্পনা মতো সার্কিট হাউসে না গিয়ে, সরাসরি বগটুই গ্রামে, শোকগ্রহস্ত পরিবারগুলির মাঝে হাজির হন। আর সেখানে তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়েন পীড়িতরা। জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে দেওয়ার কথা বলতে গিয়ে আওয়াজ দলা পাকানো কান্না চেপে রাখতে ব্যর্থ হন তাঁরা। প্রিয়জনকে হারানোর কথা বলতে গিয়ে অসুস্থও হয়ে পড়েন এক প্রৌঢ়। তাঁর শুশ্রূষায় এগিয়ে যআন মমতা নিজে। ওই প্রৌঢ়ের মুখে জলের ছিটে দেন তিনি। মাথায় রেখে জলপট্টি দিতেও দেখা যায় তাঁকে।

মমতা জানান, দুষ্কৃতীদের হামলায় ঘরবাড়ি, জলজ্যান্ত মানুষ পুড়ে গিয়েছে। আর এই ঘটনায় তাঁর মন পুড়ে গিয়েছে। মমতা বলেন, “পরশু সকালে ঘটনাটি জানতে পারি। সঙ্গে সঙ্গে ববিকে বলি, ‘তুই ইমিডিয়েট যা’। কেষ্টকেও পাঠাই। আমি ভাবতে পারিনি এরকম নৃশঃস ঘটনা ঘটতে পারে কখনও। শুধু কয়েকটা লোকের জন্য। ভীষণ ভয়ঙ্কর ঘটনা, অত্যন্ত দুঃখ-ব্যথা এবং মর্মস্পর্শী ঘটনা।”

আরও পড়ুন: Mamata Banerjee on Rampurhat Violence: "কাজ না করে এনজয় করলে চাকরির দরকার নেই", পুলিশকে কড়া বার্তা মমতার

মমতা জানান, তাঁর দলের উপ প্রধান ভাদু শেখ খুন হয়েছেন। তার পরেই ১০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সঠিক সময়ে পুলিশকে ব্যবহার করা গেলে এই ঘটনা হয়ত আটকানো যেত। কিন্তু তাতে গাফিলতি থেকে গিয়েছে। এর জন্য বিজেপি-র ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন মমতা। একই সঙ্গে এসডিপিও, আইসি-রও সমালোচনা করেন তিনি। মমতা বলেন, “চেয়ারে থেকে নয়, মানুষ হিসেবে বলছি, এটা আমার মানবিকতা। অবহেলা না করলে এই ঘটনা ঘটত না। সঙ্গে সঙ্গে যদি পুলিশ পিকেটিং দিত, কিন্তু দেয়নি।” ভাদু শেখের হত্যা এবং অগ্নিসংযোগ, এই দুই ঘটনা পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন মমতা।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই', সনাতন ধর্মের প্রসঙ্গ তুলে ফের বামেদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
'এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই', সনাতন ধর্মের প্রসঙ্গ তুলে ফের বামেদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget