এক্সপ্লোর

Birbhum News: নর্দমা তৈরি ঘিরে ঝামেলা! মহিলাকে 'কেটে দেহ পুড়িয়ে তারই উপর ড্রেন বানানোর' হুমকি তৃণমূল নেতার

বীরভূমের কীর্ণাহারে এক মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিবাদ থেকে সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি! বীরভূমের কীর্ণাহারে এক মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। নাম রমেশ সাহা। বীরভূমের জেলা পরিষদের সদস্য পদেও রয়েছেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

স্থানীয় সূত্রে খবর, শনিবার, নানুরের দাসকল গ্রামে একটি নর্দমা তৈরি ঘিরে দুইপক্ষের বিবাদ চলছিল। ওই মহিলার অভিযোগ, তাদের জায়গায় নর্দমা তৈরি করা নিয়ে, প্রতিবাদ জানানো সত্ত্বেও, পঞ্চায়েতের তরফে নর্দমা তৈরির কাজ বন্ধ করা হয়নি। তারই প্রতিবাদ করায় শনিবার, প্রাণে মেরে ফেলার হুমকি দেন ওই তৃণমূল নেতা। 

অভিযোগকারীর বক্তব্য, 'আমার বাড়ির উপর দিয়ে ড্রেন করছিল। আমি বাধা দিয়েছি বলে হুমকি দিয়ে তৃণমূলের রমেশ সাহা বলেছে, বেশি কথা বললে মা-মেয়েকে কুচি কুচি করে কেটে পুড়িয়ে পাথর চাপা দিয়ে তার উপরই ড্রেন করব। আমি ভয়ে আতঙ্কে থানায় এসে অভিযোগ জানিয়েছি।'    

যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতার দাবি, এই অভিযোগ সমপূরণ ভিত্তিহীন ও সাজানো। অন্যদিকে, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের দাবি, এটা রাজনৈতিক নয়, পারিবারিক ব্যাপার। 

এই ঘটনা প্রসঙ্গে বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখ বলেন, 'এই ভিডিও ও ঘটনার সত্যতা আমি যাচাই করিনি। যথেষ্ট সন্দেহ আছে। যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে আমি বলব পুলিশে অভিযোগ করতে। আমরা পুলিশকে বলব ঘটনার সত্যতা যাচাই করে সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।'  

অভিযুক্ত জেলা পরিষেদের সদস্য রমেশ সাহা বলেন, 'এই ভিডিও বিজেপি চক্রান্ত করে করছে। সম্পূর্ণ ভিত্তিহীন। সামান্য বিষয় নিয়ে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। আমরা দুই পক্ষকে ডেকে মীমাংসা করার চেষ্টা করছিলাম। বরং দু-তিন জন মহিলাই আমাকে গালিগালাজ করেছে। এই ঘটনার আসল সত্যতা যাচাইয়ের জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি।'   

অন্যদিকে, এবার মানস ভুঁইয়ার মুখে ডিজে বাজানোর হুমকি, ভিডিও ভাইরাল। 'সুইচ টিপে ছেলেগুলোকে ডিজে বাজিয়ে দে বললে বেরোতে পারবেন? চায়ের দোকান, মিষ্টির দোকান, সেলুন দোকান খোলা থাকবে? ডিজে বেজে যাবে, কী হবে তখন? সবংয়ে দলীয় কর্মসূচিতে মন্তব্য মানসের। 'অতএব সাধু সাবধান, খুব সাবধান, হুঁশিয়ারি সবংয়ের তৃণমূল বিধায়কের। ভয় পেয়েই এমন মন্তব্য মানস ভুঁইয়ার, পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্বের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget