এক্সপ্লোর

Birbhum: ভেঙে পড়েছে ছাউনি, শৌচালয়ে গজিয়েছে আগাছা, শোচনীয় অবস্থা শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াই হাটের, খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের

সামনেই পুজো। তার আগে পর্যটন কেন্দ্রের এমন অবস্থা চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম : বীরভূম (Birbhum) জেলার সমস্ত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় শান্তিনিকেতনের (Shantiniketan) সোনাঝুরির খোয়াই হাট। পর্যটন কেন্দ্রে পর্যটক এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য এবং যাতে তাঁদের রোদ, ঝড়, বৃষ্টিতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ছাউনি, শৌচালয় এবং জলের ব্যবস্থা হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে। কিন্তু দেখাশোনার অভাবে ভেঙে পড়েছে বাঁশের ছাউনি। শৌচালয়গুলিতেও ভরে উঠেছে আগাছা। ফলে তা আর ব্যবহারযোগ্য নেই। পাশাপাশি জলের ব্যবস্থারও শোচনীয় অবস্থা। সামনেই পুজো। তার আগে পর্যটন কেন্দ্রের এমন অবস্থা চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন - Birbhum : ইলামবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনার তদন্তে এবার তৃণমূল কার্যালয়ে পৌঁছে গেল সিবিআই

স্থানীয় সূত্রে খবর, বিশ্বভারতী কলাভবনের প্রাক্তন ছাত্রী প্রয়াত শ্যামলী খাস্তগীরের উদ্যোগে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটি 'শনিবারের খোয়াই হাট' নামে এলাকায় পরিচিত। এর কারণ, হাটটি প্রতি শনিবার বিকেলে বসত। সেই সময়ে হাটটি শুরু করার মূল উদ্দেশ্য ছিল ওই এলাকার এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষ বিশেষ করে মহিলাদের হাতে তৈরি নানান হস্তশিল্প এবং বাড়িতে তৈরি খাবার বিক্রি করা। আস্তে আস্তে বিকিকিনি বাড়তে থাকে। তাছাড়া, দুর্গাপুজোর সময় পর্যটকের আনাগোনা বাড়ে এবং ব্যবসায়ীদের বিকিকিনিও ভালো হয়। দূরদূরান্ত থেকে পর্যটকরা এসে ভিড় করেন শান্তিনিকেতনের হাটে। আর কিছুদিন পরই আসছে বাঙালির সবথেকে বড় উতসব দুর্গাপুজো। পর্যটকদের এবং ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বাঁশের ছাউনি, শৌচালয় এবং জলের ব্যবস্থা করে দেন। তাঁর নির্দেশে সেসব করা হলেও পরবর্তীকালে দেখভালের অভাবে ভেঙে পড়েছে ছাউনি। শৌচালয়গুলি ভরে উঠেছে আগাছায়। পুজোর মুখে সমস্যা ব্যবসায়ী থেকে পর্যটকরা।

ব্যবসায়ীরা জানাচ্ছেন যে, মুখ্যমন্ত্রীর নির্দেশেরর তৈরি হলেও ছাউনি এবং শৌচালয় দেখভালের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। পর্যটকরাও ক্ষোভ প্রকাশ করে জানাচ্ছেন যে, এত দূর থেকে শান্তিনিকেতনে ঘুরতে এলেও সোনাঝুরি হাটে কোনও বসার মতো জায়গা নেই। ছাউনিগুলোর অবস্থা দেখেও ভয় পাচ্ছেন তাঁরা। শৌচালয়গুলির অবস্থা ঠিক করলে সুবিধা হয় বলে জানাচ্ছেন তাঁরা। বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বিডিও অবশ্য সমস্ত বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget