এক্সপ্লোর

Birbhum News: জলাশয়ে পাশাপাশি ভাসছে মানুষের দেহ, মরা অজগর! তীব্র চাঞ্চল্য মহম্মদবাজারে

Birbhum News Tilpara: শনিবার রাত্রে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর পাঠান পুলিশকে। সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা আসে এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়।


বীরভূম, গোপাল চট্টোপাধ্যায়: জলাধারে পাশাপাশি মানুষের দেহ (Dead Body) আর মরা অজগর (Python) সাপ! বীরভূমে  জলে এভাবেই পাশাপাশি ভাসতে দেখা গেল মৃত মানুষের দেহ ও মরা অজগরকে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।  মহম্মদ বাজার থানার খয়রাকুড়িতে তিলপাড়া (Tilpara) জলাধারে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ও মৃত অজগর সাপ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে ভিড় জমান স্থানীয়রা। ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হল, তাঁর দেহের পাশে মরা অজগরই বা ভাসছে কেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মহম্মদ বাজার বাজার থানার পুলিশ (Police) ও সিভিল ডিফেন্সের কর্মীরা। শনিবার রাত্রে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই এ ব্যাপারে খবর পাঠান পুলিশকে। রবিবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা আসে এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়।  এরপর মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।  সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত ব্যক্তির পাশে ভাসমান অবস্থায় ছিল একটি মৃত অজগর সাপ। আর তা নিয়েই ব্যাপক চাঞ্চল্য ও জল্পনা ছড়িয়েছে মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত খয়রাকুড়ি গ্রামে। সকাল থেকেই গ্রামের বিভিন্ন মানুষ ভিড় জমিয়েছেন সেখানে।

উল্লেখ্য, বীরভূমে মাঝেমধ্যেই অজগরের দেখা মাসখানেক আগেই কাঁকড়তলা থানার অন্তর্গত জামালপুর গ্রামে অজয় নদীর পাশে বালি থেকে প্রায় ৫ ফুট লম্বা অজগর  উদ্ধার করেছিল বন দফতর।
এর আগে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামে রবিবার রাতে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান গ্রামবাসীরা। এরপর সাপটি গ্রামে ঢুকলে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাসকে। তিনি বন দফতরের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। অজগর সাপটি লম্বায় আট ফুট বলে জানা গিয়েছিল। বন দফতরের  সহযোগিতায় সাপটিকে উদ্ধারের পর  সেটির পুণর্বাসনের বন্দোবস্ত করা হয়েছিল।

Coochbehar: দিনহাটায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে

 

সেরা শিরোনাম

Birbhum News: ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
ঠিকাদারদের নিয়ে হোটেলে 'গোপন বৈঠক'- এর অভিযোগ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Supreme Court - SIR News | নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে ECI-কে বলল সুপ্রিম কোর্ট
Dilip Ghosh on SIR |
Municipal Elections | পুরভোট নিয়ে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে মামলা, হাওড়া নিয়ে পিছিয়ে গেল শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget