এক্সপ্লোর

Birbhum: গোপন সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দু'জনকে গ্রেফতার বীরভূম জেলা পুলিশের

Birbhum News: বীরভূম জেলা পুলিশ সুপার জানান, গত ২৭ এপ্রিল কীর্ণাহার থানা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ৫৭ রাউন্ড কার্তুজ সহ ধরা হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুই ব্যক্তির নাম উঠে আসে।

এরশাদ আলম, বীরভূম: ফের অস্ত্র উদ্ধারে সাফল্য পুলিশের। এবার গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুষ্কৃতীকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। 

আগ্নেয়াস্ত্র উদ্ধার বীরভূমে

গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ধৃত ওই দুই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। তাদের নাম ফুলবাবু এবং মিলন খান। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কারবাইন, একটি নাইন এমএম, একটি ৭ এমএম এবং একটি ওয়ান শটার ও ৩৪ রাউন্ড কার্তুজ।

এই বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, গত ২৭ এপ্রিল কীর্ণাহার থানা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ৫৭ রাউন্ড কার্তুজ সহ ধরা হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুই ব্যক্তির নাম উঠে আসে। পুলিশ সুপার বলেন, 'আমরা খবর পেয়েছিলাম তারা আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা করেছিল।' এরপর নানুর এবং কীর্ণাহার থানার পুলিশ এই দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে। তারা বাইকে করে আগ্নেয়াস্ত্র, গুলি নিয়ে যাচ্ছিল। নানুর থানার পালিতপুর থেকে এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

আরও পড়ুন: Governor on Bengal Post Poll Violence : "রামপুরহাটে আর্থিক সহযোগিতা দেওয়া হলে এখানে নয় কেন ?" ভোট পরবর্তী সন্ত্রাসে প্রশ্ন রাজ্যপালের

খাস কলকাতায় অস্ত্র উদ্ধার

সম্প্রতি হরিদেবপুরে অটো ভর্তি অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয় ৪ জন। সূত্রের খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে পাকড়াও করা হয়েছে তাদের। ‘ঢাকা পোশাকে, হেলমেট পরে অটোয় বোমা-আগ্নেয়াস্ত্র বোঝাই ব্যাগ রাখা হয়। সিসি ক্যামেরায় ধরা পড়ে অটোয় বোমা-আগ্নেয়াস্ত্র রাখার ছবি।’ সূত্রের খবর, সেই ফুটেজ খতিয়ে দেখে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

দুষ্কৃতী তাণ্ডব, শ্যুটআউটের পর খাস কলকাতায় উদ্ধার হল বোমা-অস্ত্র-কার্তুজ। হরিদেবপুরে একটি অটো থেকে সেগুলি উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সন্দেহভাজন দুই যুবকের ছবি। পুলিশের প্রাথমিক অনুমান, চারদিন ধরে অটোতেই ছিল অস্ত্র ও বোমা। আতঙ্কে বাসিন্দারা। 

সেরা শিরোনাম

Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget