এক্সপ্লোর

Birbhum: দুবরাজপুরে প্রকাশ্য রাস্তায় সোনা ছিনতাই, আটক ২, পলাতক ১

Birbhum News: গত বুধবার ২৭ নভেম্বর রাতে দুর্গাপুর থেকে দুবরাজপুরে ট্রেনে নেমে বাড়ি ফেরার সময় দুবরাজপুর বাজারে তিনজন বাইকে এসে তাঁর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: প্রকাশ্য রাস্তায় এবার সোনা ছিনতাইয়ের (Gold Robbery) ঘটনা। চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের (Birbhum) দুবরাজপুরে (Dubrajpur)। সোনার গয়না হলমার্ক করিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় তৎপরতার সঙ্গে স্থানীয় বাসিন্দারা ২ জনকে ধরে ফেলে। একটি নেমপ্লেটহীন বাইকও আটক করা হয়েছে। তবে সোনার গয়না ও ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছে একজন। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে যে দুজনকে আটক করা হয়েছে, তাদের বাড়ি সাঁইথিয়া থানা এলাকায়। পলাতক যে, তাঁর খোঁজ চলছে।

স্থানীয় সূত্রে খবর, স্থানীয় স্বর্ণকার রতন দাস প্রতিদিনই বিভিন্ন দোকান থেকে সোনার গয়না নিয়ে দুবরাজপুর যান হলমার্ক করাতে। গত বুধবার ২৭ নভেম্বর রাতে দুর্গাপুর থেকে দুবরাজপুরে ট্রেনে নেমে বাড়ি ফেরার সময় দুবরাজপুর বাজারে তিনজন বাইকে এসে তাঁর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। যদিও তখন রাস্তায় অনেকেই ছিলেন। তাই দুজনকে ধরে ফেলা সম্ভব হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ধৃত ২ জনকে জেরা করে পলাতক ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ।

রাজ্যজুড়ে সোনা দোকানে হামলা ও সোনা-রুপোর গয়না ছিনতাইয়ের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। কিছুদিন আগেই এবিপি আনন্দেই খবর প্রকাশিত হয়েছিল যে হাওড়া স্টেশন থেকে প্রচুর পরিমাণে সোনা ও রুপোর গয়না উদ্ধার করা হয়েছিল। এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় নগদ টাকাও। RPF-এর হাতে আটক অভিযুক্ত ব্যক্তিকে তুলে দেওয়া হয়েছে আয়কর বিভাগের হাতে।

ঘটনার দিন রাতে হাওড়া স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হাওড়া-গয়া এক্সপ্রেস। খবর পেয়ে আরপিএফ জওয়ানরা ট্রেনের A১ কোচের ২৫ নম্বর বার্থের যাত্রী হরিশকুমার ভার্মার ব্যাগ এবং স্যুটকেসে তল্লাশি চালান। তাঁর সুটকেস থেকে উদ্ধার হয় ৭৭০ গ্রাম রকমারি সোনার গয়না, ৩৮৫ গ্রাম রুপোর মুকুট এবং নগদ ৪০ হাজার টাকা। বিহারের ভাগলপুরের এই বাসিন্দাকে গয়নার কাগজপত্র দেখাতে বলা হলে তিনি দু'টি বিল ছাড়া কিছুই দেখাতে পারেননি। উদ্ধার হওয়া গয়নার মূল্য কয়েক লক্ষ টাকা। এরপরই তাঁকে আটক করে আরপিএফ। তাঁর সমস্ত গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। আজ তাঁকে সমস্ত গয়না সহ ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তদন্তের স্বার্থে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধর্মতলা বাসস্ট্যান্ডে মিলল লক্ষ লক্ষ টাকা, জাল নোট পাচারের সন্দেহ, গ্রেফতার ১

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget