এক্সপ্লোর

Birbhum News: গোষ্ঠীসংঘর্ষে রণক্ষেত্র দুবরাজপুর, আহত ৮

Birbhum Clash Update: বীরভূমের দুবরাজপুরে দুটি গোষ্ঠীর (Clash) মধ্যে সংঘর্ষ। বোমাবাজিতে উত্তপ্ত এলাকা, বেশ কয়েকজন আহত। উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড কার্তুজ, গ্রেফতার ৮ (Arrest 8)।

গোপাল চট্টোপাধ্যায়, দুবরাজপুর: গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র দুবরাজপুর (Dubrajpur)। দফায় দফায় গুলি-বোমা। ১০০দিনের কাজে (100 Days Work) দুর্নীতির (Corruption) অভিযোগে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। বীরভূমের দুবরাজপুরে দুটি গোষ্ঠীর (Clash) মধ্যে সংঘর্ষ। বোমাবাজিতে উত্তপ্ত এলাকা, বেশ কয়েকজন আহত। উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড কার্তুজ, গ্রেফতার ৮ (Arrest 8)। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ পর্যবেক্ষণ করতে গেলে উত্তেজনা। জানা গিয়েছে, দুবরাজপুর ব্লকের একটি প্রতিনিধি দল পর্যবেক্ষণে গেলে উত্তেজনা হয়। 

মুহুর্মুহু বোমাবাজি। কান ফাটানো আওয়াজ। বোমার ধোঁয়ায় ঢেলে যায় গোটা এলাকা। চলে গুলিও। পরস্পরকে লক্ষ্য করে ইটবৃষ্টি। লাঠি-বাঁশ নিয়ে হামলা। রক্তারক্তিকাণ্ড।  দুই গোষ্ঠীর সংঘর্ষে, এভাবেই রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের দুবরাজপুর।

স্থানীয় সূত্রে খবর, ১০০ দিনের কাজ পাওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল এলাকা। অভিযোগ খতিয়ে দেখতে, মঙ্গলবার গ্রামে যান প্রশাসনের আধিকারিকরা। সেই সময়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর সদস্যরা। ব্যাপক বোমাবাজি হয়। চলে গুলি। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের সিউড়ি সদর হাসপাতালে (Suri Hospital) নিয়ে যাওয়া হয়।

এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এপ্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার (Birbhum Police Super) নগেন্দ্র ত্রিপাঠি বলেন, “জমি নিয়ে সমস্যা। পুলিশ পিকেট আছে। দুটো অস্ত্র, বাড়ি সার্চ করে গুলি উদ্ধার হয়েছে।’’ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) মামলায় আরও গ্রেফতার। বীরভূমের (Birbhum) কাঁকড়তলায় বিজেপি (BJP) নেতা খুনে গ্রেফতার আরও ৩ অভিযুক্ত। বিজেপি নেতা মিঠুন বাগদী খুনে গ্রেফতার আরও ৩ অভিযুক্ত। সিবিআইয়ের হাতে গ্রেফতার ৩ অভিযুক্ত। 

আরও পড়ুন: Upper Primary Recruitment: গ্রুপ-ডির পর এবার আপার প্রাইমারিতে দুর্নীতির অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget