এক্সপ্লোর

Birbhum News: লাভপুরে কয়েন প্রতারণা চক্রের খোঁজে অভিযান, ধেয়ে এল সারি সারি ইট, ফের আক্রান্ত পুলিশ !

Birbhum Police Attacked : ফের আক্রান্ত পুলিশ, এবার বীরভূমের লাভপুরে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ

বীরভূমে: ফের আক্রান্ত পুলিশ, এবার বীরভূমের লাভপুরে। কয়েন প্রতারণা চক্রের খোঁজে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। পুলিশের গাড়িও ভাঙচুরের অভিযোগ।  

সাম্প্রতিক কালে গোয়ালপোখর, ডোমকল, ভাঙড়-একের পর এক জায়গায়  আক্রান্ত হয়েছে পুলিশ। ভাঙড়ের সাতশহরে মেলায় জুয়ার আসরে পড়েছিল পুলিশি হানা। জুয়ার আসর থেকে কয়েকজনকে ধরপাকড় করেছিল পুলিশ। ধরপাকড়ের পরেই পুলিশের ওপর হামলা, বাঁশ দিয়ে কনস্টেবলকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছিল। গুরুতর আহত অবস্থায় নলমুড়ি হাসপাতালে ভর্তি ছিলেন পুলিশ কনস্টেবল। কনস্টেবল সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছিল।'জুয়া খেলা হচ্ছিল, চার জনকে ধরে নিয়ে আসলাম। ওদেরক বার করা ঠেকাতে গিয়ে মারল, শাসক দলে ছেলেরা মেরেছে', বলেছিলেন আহত পুলিশকর্মী।

সম্প্রতি ডোমকলের আলিনগর গ্রামে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাইয়েই  অভিযোগ উঠেছিল ! আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গেলে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। আক্রান্ত হয়েছিলন ASI রানাপ্রতাপ সেনগুপ্ত. তাঁর আঙুলে কোপ মারা হয়েছিল। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এলাকায় পুলিশি টহল চলছে। কিন্তু একের পর এক এই ঘটনায় এবার প্রশ্ন উঠেছে। রাতে পুলিশি হেফাজতে থাকা রাণা শেখ নামে আসামীকে যখন, পুলিশ নিয়ে গিয়েছিল ঘটনাস্থলে, তখনই আক্রান্ত হয়েছিল পুলিশ।

কার্যত পুলিশের গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা, তাকে (আসামীকে) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং একাধিকবার পুলিশের সঙ্গে বচসা হয়েছিল। শেষপর্যন্ত ডোমকল থানার ASI রানাপ্রতাপ সেনগুপ্ত আক্রান্ত হয়েছিলেন। হাঁসুয়া দিয়ে তাঁকে কোপ মারার অভিযোগ উঠেছিল। তিনি কোনওক্রমে হাত বাড়িয়ে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। সেই মুহূর্তেই হাতে তাঁর কোপ লাগে। একাধিক সেলাই ছিল তাঁর আঙুলে।আর এই ঘটনার মাঝেই আসামী সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ।এরপরে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল বিশাল পুলিশ বাহিনী। মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ইতিমধ্য়েই তাঁদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের জন্য দাবি জানানো হয়েছিল। কিন্তু যেভাবে আসামীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পুলিশ পক্ষ থেকে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ইস্যুতে প্রতিক্রিয়া শুভেন্দুর, 'এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে..'!

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget