এক্সপ্লোর

Birbhum News: ৪০০-৫০০ ব্যবসায়ীর বিক্ষোভ, ফুটপাত দখল-মুক্ত করতে না পেরে ফিরল পে-লোডার; উত্তেজনা রামপুরহাটে

Rampurhat Hawker Eviction: রামপুরহাটে পথ অবরোধ শুরু করেন ব্যবসায়ীরা। পুলিশের গাড়িও আটকে দেওয়া হয়।

ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট : বোলপুরের (Bolpur) পর রামপুরহাট। ফুটপাত দখল-মুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। আজ সকালে তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার (Birbhum Rampurhat Hawker Eviction Initiative) তরফে ফুটপাত দখল মুক্ত করার কাজ শুরু করার আগেই বিক্ষোভ শুরু হয়। পে-লোডার ঘিরে ফেলা হয়, যন্ত্র-গাড়ির ওপর উঠে শুরু হয় প্রতিবাদ। ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে পে-লোডার নিয়ে ফিরে যান পুর কর্মীরা। এরপর রামপুরহাটে পথ অবরোধ শুরু করেন ব্যবসায়ীরা। পুলিশের গাড়িও আটকে দেওয়া হয়। এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ।

কী ঘটনা ?

রাস্তা দখল করে যেসব কাঠামো তৈরি করা হয়েছিল, আজ সকালে পুরসভার তরফ থেকে রামপুরহাট শহরে  সেইসব কাঠামোর ভাঙার পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী ২টি জেসিবি এবং পুরসভার কর্মীরা পুরসভার সামনে যে মাঠ রয়েছে সেখানে জমায়েত করেন। পুলিশও আসে। একইভাবে বিদ্যুৎ দফতরের লোকজনও আসেন। কিন্তু, জেসিবি ঘিরে ফেলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, তাঁরা রাস্তায় ব্যবসা করেন। তাঁদের ওঠানো যাবে না। ৪০০-৫০০ ব্যবসায়ী হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বুলডোজারগুলি সেখান থেকে নিয়ে যেতে বাধ্য করা হয়। পুরকর্মীদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরে বিদ্যুৎ দফতরের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। তারা চলে যাওয়ার পর রামপুরহাট পুরসভা যাওয়ার রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা। এখনও উত্তেজনা রয়েছে। তাঁদের বক্তব্য, যতক্ষণ না পুরসভা তাঁদের ভাঙা হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। 

গত পরশুই বীরভূমের রামপুরহাটে হকার উচ্ছেদ ঘিরে তুলকালাম বাধে। উচ্ছেদে বাধা দিলে পুলিশের সঙ্গে সিপিএম কাউন্সিলরের বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। সিপিএম কাউন্সিলরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পুলিশ। মুখ্য়মন্ত্রীর নির্দেশে রাজ্য়জুড়ে হকার উচ্ছেদ চলছে। বৃহস্পতিবার রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে দখল মুক্ত করতে যায় পুলিশ। সেখানে উপস্থিত হয়ে উচ্ছেদে বাধা দেন স্থানীয় সিপিএম কাউন্সিলর। এরপরেই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি থেকে শুরু করে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তিনি। তাঁর বক্তব্য়, রাতে মাইকে প্রচার করে সকালে উচ্ছেদ করলে হবে না। হকারদের সময় দিতে হবে।

এদিকে শনিবার সকাল থেকে বোলপুরে আবার ভাঙার কাজ শুরু হল, বোলপুরের চিত্রা মোড় থেকে ভাঙার কাজ শুরু হয়েছে। শান্তিনিকেতন পর্যন্ত চলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget