এক্সপ্লোর

Kenduli Fair : মকর সংক্রান্তির স্নানে ছাড়, তবে এবছরও হচ্ছে না জয়দেব কেঁদুলির মেলা

Jaydeb Kenduli fair : প্রতি বছর ১৪ জানুয়ারি বীরভূমের ইলামবাজার ব্লকের অজয়ের পাড়ে বাউল-ফকিরদের মেলা বসে। এখানেই গীতগোবিন্দের কবি জয়দেবের জন্মভিটে। ১৪ জানুয়ারি হয় মকর সংক্রান্তির স্নান। তারপর চলে মেলা। 

আবীর ইসলাম, বীরভূম : এবছর বীরভূমে (Birbhum) জয়দেব কেঁদুলির মেলা (Jaydeb Kenduli Fair) হচ্ছে না।  জানিয়ে দিল বীরভূম জেলা প্রশাসন। তবে মকর সংক্রান্তির (Makar Sankranti) স্নানে বাধা নেই বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে জয়দেব কেঁদুলির মেলা বাতিল করল বীরভূম জেলা প্রশাসন। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, অজয় নদে কোভিড বিধি মেনে মকর সংক্রান্তির স্নানে বাধা নেই।

প্রতি বছর ১৪ জানুয়ারি বীরভূমের ইলামবাজার ব্লকের অজয়ের পাড়ে বাউল-ফকিরদের মেলা বসে। এখানেই গীতগোবিন্দের কবি জয়দেবের জন্মভিটে। ১৪ জানুয়ারি হয় মকর সংক্রান্তির স্নান। তারপর চলে মেলা। গত বছরও করোনা পরিস্থিতির কারণে জয়দেবের মেলা হয়নি।  এবছরও জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল, মেলা হবে না। বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ বলেছেন, 'এবছর মেলা হচ্ছে না। যদিও মকর সংক্রান্তির স্নান হবে। তবে নিয়ম মানতে হবে।'

করোনা আবহের জেরে এবছরও মেলা না হওয়ায় বাউল শিল্পী থেকে শুরু করে মন্দিরের সেবায়েত, সকলেরই মন খারাপ। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি মেনে নিচ্ছেন তারা। ইলামবাজারের বাউল শিল্পী তন্ময় গড়াই বলেছেন, 'মেলা হচ্ছে না। গতবছরও মেলা হয়নি। এবছরও হচ্ছে না।তবে আমাদের মেনে নিতে হবে।' এদিকে, জয়দেব মন্দিরের সেবায়েত বেণীমাধব অধিকারী বলেছেন, 'এই কেন্দুলি মেলার সঙ্গে আমাদের অনেক বিষয় জড়িয়ে রয়েছে।  মন খারাপ আমাদের।  অনেকে ব্যবসা করে। প্রচুর মানুষের সমাগম হয়। তা হবে না। কষ্ট লাগছেই।'

তবে মকর সংক্রান্তির স্নানের জন্য ইতিমধ্যে অজয়ের বিভিন্ন ঘাট প্রস্তুত করা হচ্ছে।  তবে বাইরে থেকে যে ভক্তরা স্নানের জন্য আসবেন, তাঁদের জন্য কোভিড গাইডলাইন ঠিক করতে স্বাস্থ্য দফতরের সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসবেন। তবে প্রশাসন সূত্রে খবর, সরকার যদি নতুন করে কোনও নির্দেশিকা জারি করে, তাহলে মকর সংক্রান্তির স্নান নিয়েও সিদ্ধান্তে বদল হতে পারে। 

আরও পড়ুন- ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ হোটেল বুকিং, শান্তিনিকেতনকে পর্যটকশূন্য করার নির্দেশ

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget