এক্সপ্লোর

খাওয়াদাওয়ায় সমস্যা! বিশ্বভারতীর উপাচার্যে গেটে দুধ-কলা রেখে এলেন আন্দোলনরত পড়ুয়ারা

তিন বেলা উপাচার্যর বাড়ির সামনে খাবার রেখে আসা হবে বলে আন্দোলনরত পড়ুয়ারা জানিয়েছেন।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির গেটে দুধ-কলা রেখে এলেন আন্দোলনরত পড়ুয়ারা। তাঁদের দাবি, উপাচার্য জানিয়েছিলেন, বাড়ি থেকে বেরোতে না পারায় তাঁর খাওয়াদাওয়ায় সমস্যা হচ্ছে। তাই মানবিক কারণে এবার থেকে তিন বেলা উপাচার্যর বাড়ির সামনে খাবার রেখে আসা হবে বলে আন্দোলনরত পড়ুয়ারা জানিয়েছেন।

তিন পড়ুয়াকে বরখাস্তের প্রতিবাদে টানা পাঁচদিন ধরে বিশ্বভারতীর উপাচার্যর বাড়ি ঘেরাও করে রেখেছেন পড়ুয়ারা। আজ সকালে কংগ্রেসের তরফে বকুলতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এর আগে প্রধানমন্ত্রীর কাছে নিজের নিরাপত্তা চেয়ে চিঠি লেখেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জেলা পুলিশের কাছেও ই-মেল করে নিরাপত্তা চেয়েছেন বিশ্বভারতীর উপাচার্য।

বিশ্বভারতীতে ইতিমধ্যেই ঢুকেছে পুলিশ। পাঁচদিন ধরে এখনও ঘরবন্দি রয়েছেন উপাচার্য। উপাচার্যের বাড়িতে খাবার দিতে গেলে, বিক্ষোভকারীদের বাধার সম্মুখীন হন কয়েকজন। আন্দোলনকারীদের তরফে খাবার দেওয়া হয় উপাচার্যকে। আর এই অচলাবস্থার গেরোয় বেতন বন্ধ শিক্ষক, শিক্ষাকর্মীদের। 

বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে, উপাচার্যের ঘরের সামনে মঞ্চ বেঁধে চলছে আন্দোলন। পাঁচ দিনের মাথাতেও, তার কোনও সমাধানসূত্র দূর অস্ত, উল্টে ক্যাম্পাসে এবার ঢুকল পুলিশ।

মঙ্গলবারই বীরভূম জেলা প্রশাসনকে ই-মেল করে নিরপাত্তা চেয়েছিলেন উপাচার্য। আচার্য-প্রধানমন্ত্রীকে বিদ্যুৎ চক্রবর্তী চিঠিতে জানিয়েছিলেন তিনি বন্দি। বেরোতে পারছেন না। ভিতরে আনা যাচ্ছে না খাবার।  বুধবার সকালে বিক্ষোভকারী পড়ুয়ারাই ব্রেকফাস্ট পৌঁছে দেন উপাচার্যের বাসভবনের মূল ফটকে। দুধ, কলা, পাউরুটি অবশ্য বিদ্যুৎ চক্রবর্তী গ্রহণ করেননি।  

এই ঘটনার কিছুক্ষণ পর, বাইরে থেকে দুজন খাবার পৌঁছে দিতে গেলে বিক্ষোভাকারীদের বাধার সম্মুখীন হন। আন্দোলনকারীদের দাবি, তাঁদের দেওয়া খাবারই খেতে হবে।  

ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে, এবার বিশ্বভারতীর ক্যাম্পাসে ঢুকল কংগ্রেসও । বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদের নেতৃত্বে, মিছিল করে উপাচার্যের বাসভবনের গেটের সামনে হয় সভা। সেখান থেকে উপাচার্যকে দেওয়া হয় হুঁশিয়ারি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Amit Shah: ন্যাশনাল লাইব্রেরিতে 'মিউজিয়াম অফ ওয়ার্ডস'-এর প্রথম পর্যায়ের উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে ঢালাই ভাঙতে আনা হয়েছে ভাইব্রেটর
Abhishek Banerjee: 'পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা হওয়া উচিত', আমতলার অফিস ভাঙা নিয়ে পুলিশ-BJP-কে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget