এক্সপ্লোর

Bogtui Fire:অল্প দিনের ব্যবধানে দু'বার তৃণমূল কর্মীর বাড়িতে 'আগুন লাগানোর চেষ্টা' , অভিযোগে শোরগোল বগটুইয়ে

House Of TMC Worker On Fire:ফের আগুন লাগানোর অভিযোগে শিরোনামে বীরভূমের বগটুই। এবং এবারও অগ্নিকাণ্ডের অভিযোগ তৃণমূল কর্মী আলম শেখের বাড়িতে। এদিন ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের আগুন লাগানোর অভিযোগে শিরোনামে বীরভূমের (Bogtui Fire) বগটুই। এবং এবারও অগ্নিকাণ্ডের অভিযোগ তৃণমূল কর্মী আলম শেখের (TMC Worker Alam Sheikh) বাড়িতে। এদিন ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। 

কী দাবি?
এদিন ভোর ৩টে নাগাদ ওই তৃণমূল কর্মীর বাড়ির জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া বলে অভিযোগ। তাতে বেশ কিছু আসবাবপত্র পুড়েও গিয়েছে বলে দাবি। প্রসঙ্গত, এর আগে. গত শনিবারও আলম শেখের বাড়িতে আগুন লাগাবার চেষ্টা হয়েছিল বলে দাবি। তখনও বাড়ির জানলা দিয়ে আগুন দেওয়া হয়।  তবে সে বার অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন বাড়ির লোকজন। এদিন ভোরের ঘটনার পর তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। 

কী ঘটেছিল?
বীরভূমের বগটুইয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গিয়েছে গত ২১ মার্চ। কিন্তু এখনও সেই দিনের ঘটনা ভুলতে পারেননি বগটুইয়ের সাধারণ মানুষ। সে দিন প্রথমে তৃণমূলের উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। তারপরই শুরু হয় তাণ্ডব। আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ১০ জন। বেঘোরে প্রাণ যায় মহিলা ও শিশুর। নৃশংস হত্যাকাণ্ডে, প্রায় গোটা পরিবারকে হারান মিহিলাল শেখ। ঘটনার পর বগটুইয়ে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণও দেন তিনি। কিন্তু গত মার্চে, বগটুই-হত্যাকাণ্ডের বর্ষপূর্তির কদিন আগে কালীঘাটে বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময় তাঁর গলায় শোনা যায় আক্ষেপের সুর। সূত্রের খবর তিনি বলেন, 'ওঁদের জন্য কী করিনি, চাকরি দিয়েছি, ক্ষতিপূরণ দিয়েছি। সরকারি প্রকল্পে যুক্ত করেছি, তারপরেও অন্য দলের সঙ্গে চলছে'। রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডে  নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য এবং যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানান তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কোটা থেকে সংসার চালাতে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু, তার পরও হত্য়াকাণ্ডের প্রথম বর্ষপূর্তিতে স্বজনহারাদের বাধার মুখে পড়তে হয়েছিল রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে। স্বজনহারাদের পরিবারের সদস্যদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করতে পারলেও, ঢুকতেই দেওয়া হয়নি শাসকদলের স্থানীয় বিধায়ককে। বস্তুত হাড় হিম করা সেই ঘটনার বর্ষপূর্তিতে, তৃণমূল-বিজেপি-সিপিএমের কর্মসূচি ঘিরে সকাল থেকে উত্তেজনা ছিল বগটুইয়ে। 
এবার অল্প কয়েকদিনের ব্যবধানে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ ঘিরে ফের আলোচনার কেন্দ্রে বগটুই।

আরও পড়ুন:স্কুল জীবনে বাবার মৃত্যু, সাইকেল সারিয়ে প্রথম আয়! হার না মানা জেদের জোরেই এখন IAS

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget