এক্সপ্লোর

Tarapith : যুগ যুগ ধরে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে তারাপীঠ ! আজ কালীপুজোয় সেখানে কী হয়

এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারা মায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।

বীরভূম :  কালীপুজোর  (Kali Puja 2022 ) আগেরদিন থেকেই জমজমাট বীরভূমের তারাপীঠ মন্দির চত্বর। ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। আলোয় সেজে উঠেছে তারামা-র মন্দির।  তারাপীঠে ( Tarapith ) সোমবার অমাবস্যায় শক্তির আরাধনা ৷ রীতি মেনে হবে পুজো ৷ আলোর মালায় সেজে উঠেছে গোটা মন্দির ৷

সিদ্ধ পীঠ কেন ?
তারাপীঠ কিন্তু সতীপীঠ ( Satipith )  নয়। শক্তিপীঠ। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি ৷ দেবীও নিরাশ করেননি ৷ মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারা মায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।

 পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। সকালে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। এদিন চুনরি পরানো হল মাকে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো৷ মাকে দেওয়া হয় শীতল ভোগ। নিবেদন করা হয় মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল।

 পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগে কী কী 
কালীপুজোর দিন তারা মাকে পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয় ৷ ভোগ হিসেবে থাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি। এখানকার অন্নভোগের বিশেষত্ব পোড়া শোলমাছ মাখা। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে নিয়ম-নিষ্ঠা মেনে হয় বিশেষ সন্ধ্যারতি৷ এরপর নিবেদন করা হয় লুচি, পায়েস, সুজি দিয়ে শীতল ভোগ।

তারাপীঠ মাহাত্ম্য 
তারাপীঠের আধ্যাত্মিক তাৎপর্যর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তারাপীঠ মহাশ্মশান। দ্বারকার ধারে যেখানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বামাক্ষ্যাপা। নানা সময় নানা কাহিনি আবর্তিত হয়েছে এই মহাশ্মশানকে ঘিরে। এখানেই রয়েছে তারামায়ের পাদপদ্ম। কথিত আছে, মহাশ্মশানের একটি শ্বেত শিমূল গাছের নীচেই আবিষ্কৃত হয় মা তারার শিলামূর্তি।  তারাপীঠ মন্দির ও তার তীর্থমাহাত্ম্য নিয়ে গড়ে উঠেছে একাধিক কিংবদন্তী। কথিত আছে, মহাঋষি বশিষ্ঠের দীর্ঘ তপস্যার পর, যে রূপে মা তারা তাঁকে দর্শন দিয়েছিলেন, দেবীর সেই রূপই প্রস্তরীভূত হয়। তারাপীঠে যুগের পর যুগ ধরে সেই রূপেই পূজিত হয়ে আসছেন মা তারা।

তারাপীঠ বাংলার তন্ত্রচর্চার একটি বড় অধ্যায়, তেমনই তিনি কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন অসংখ্য কিংবদন্তীর। 

                                                

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget