এক্সপ্লোর

Birbhum News:বীরভূমে বিস্ফোরক পাচারকাণ্ডে NIA-র হাতে ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতি

Bomb Material Trafficking:বীরভূমে বিস্ফোরক পাচারকাণ্ডে তৃণমূলের অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরীকে গ্রেফতার করল এনআইএ। শুক্রবার ভোররাতে বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম: বীরভূমে (Birbhum) বিস্ফোরক (Bomb Material Trafficking) পাচারকাণ্ডে তৃণমূলের অঞ্চল সভাপতি (TMC Area President Arrest) ইসলাম চৌধুরীকে গ্রেফতার করল এনআইএ (NIA)। শুক্রবার ভোররাতে বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ইসলাম চৌধুরীকে। আগেই অবৈধ বিস্ফোরকের ব্যবসার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের মধ্যে রয়েছেন মনোজ ঘোষ। প্রশাসন সূত্রে খবর, নলহাটিতে তৃণমূল টিকিটে জিতেছেন ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাঁকে জেরা করে তৃণমূলের অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরীর কথা জানতে পারে এনআইএ, সূত্রের খবর এমনই। ধৃতকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর। 

যা জানা গেল...
এদিন সকালে ইসলাম চৌধুরীর পাশাপাশি তাঁর বাবাকেও প্রথমে আটক করেছিল এনআইএ। কুশমোড় এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি ইসলামের স্ত্রী এবারের পঞ্চায়েত নির্বাচনে জোড়াফুলের টিকিটে লড়ে জিতেছেন। সূত্রের খবর, মহম্মদবাজার এলাকা থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, সেই ঘটনাতেই ইসলাম চৌধুরীকে প্রথমে আটক করেছিল এনআইএ। এর পর জেরা চলে। তৃণমূল অঞ্চল সভাপতির বাবার দাবি, এনআইএ-র দল ভোর পাঁচটা নাগাদ তাঁদের বাড়িতে এসে তল্লাশি চালায়। সেখান থেকে তিনটি ডায়েরি ও একটি কম্পিউটার উদ্ধার হয়েছে বলে খবর। এর পরই ইসলাম চৌধুরীকে থানায় এনে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতারি। এর আগে গ্রেফতার তিন জনের মধ্যে একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলে জানা যায়। কিন্তু তাঁর জেরায় ঠিক কী ভাবে, কোন সূত্রে দলের অঞ্চল সভাপতির নাম উঠে এল, সেটা এখনও স্পষ্ট নয়। পঞ্চায়েত ভোটের আগে যখন রাজ্যের নানা প্রান্ত থেকে তুমুল অশান্তির অভিযোগ আসছে, তখনই কাটোয়ার এক  তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ি থেকে বোমা তৈরির উপকরণ-সহ দেড় কেজি মশলা উদ্ধারের অভিযোগ ওঠে। কাটোয়া থানার আলমপুর গ্রাম পঞ্চায়েতের গুসুম্বা গ্রামে ঘটনাটি ঘটেছিল। ঘটনায় গ্রেফতার হন প্রার্থীর স্বামী মিঠুন দাস। এত পরিমাণ বোমা তৈরির উপকরণ কী করছিল তৃণমূল প্রার্থীর বাড়িতে? ভোটের মুখে চাঞ্চল্য তৈরি হয় ওই ঘটনায়। অভিযুক্ত তৃণমূল নেতা এবং তৃণমূলের অঞ্চল সভাপতি ও বিদায়ী প্রধান অবশ্য এই অভিযোগ মানেননি। তাঁদের দাবি, পুলিশ মাছের খাবার উদ্ধার করে কী করে বলছে বোমার মশলা উদ্ধার হয়েছে?  যদিও কাটোয়া থানার পুলিশ বিস্ফোরক আইনে মামলা রুজু করে মিঠুন দাসকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে।

আরও পড়ুন:'মোদি পদবি' মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি রাহুলের, ফিরছে সাংসদ পদও

 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget