এক্সপ্লোর

Birbhum News:নানুরের পর খয়রাশোল, কেষ্টহীন বীরভূমে ফের প্রকাশ্যে শাসকদলের 'ঘরোয়া কোন্দল' ?

TMC Inner Clash At Khoyrasole:নানুরের পর এবার খয়রাশোল তৃণমূলের অন্তঃদন্দ প্রকাশ্যে। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরেও খয়রাশোলের পর্যবেক্ষক সুদীপ্ত ঘোষের পাশে ১০ অঞ্চল সভাপতি - 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: নানুরের পর খয়রাশোল (Khoyrasole)। স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) খয়রাশোলের পর্যবেক্ষক সুদীপ্ত ঘোষকে (Observer Sudipta ghosh) সরানোর পরেও আড়াল করা যাচ্ছে না  শাসকদলের ‘দ্বন্দ্ব’ (Inner Clash Of TMC)। সোমবার ব্লক সভাপতি বৈঠক ডাকলেও ১০জন অঞ্চল সভাপতি গরহাজির ছিলেন তাতে। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনা বিরোধীদের অক্সিজেন দেবে না তো? জল্পনা শুরু হয়ে গিয়েছে।

কী নিয়ে বিতর্ক?
গত বিধানসভা নির্বাচনে খয়রাশোল ব্লকের ১০টি পঞ্চায়েত এলাকার মধ্যে ৬টিতেই বিজেপির তুলনায় অনেকটা পিছিয়ে ছিল শাসকদল। জেলার মধ্যে একমাত্র হাতছাড়া হয় দুবরাজপুর বিধানসভা। এই বিধানসভার মধ্যেই রয়েছে খয়রাশোল ব্লক। এই অবস্থায় ঘরোয়া কোন্দল’ এতটাই বেড়েছে সেখানে যে, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে চিন্তিত দলের নেতা থেকে কর্মীরা। শোন যাচ্ছে, জেলার নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের  বৈঠকে খয়রাশোলের প্রসঙ্গ উঠতেই ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী দলনেত্রীকে জানিয়ে ছিলেন, পর্যবেক্ষক হিসাবে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষের জন্য তাঁর ‘স্বাধীন ভাবে কাজ করতে সমস্যা হচ্ছে। এর পরেই মমতা সুদীপ্তকে খয়রাশোল দায়িত্ব থেকে সরিয়ে দেন। এই নিয়েই আপাতত টানাপড়েন। কারণ ১০টি অঞ্চলের মধ্যে সাতটির অঞ্চল সভাপতি ব্লক সভাপতির  বিরুদ্ধে গিয়ে সুদীপ্তকেই পর্যবেক্ষক রাখার আর্জি জানিয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন। সোমবার ব্লক সভাপতি যে বৈঠক ডেকেছিলেন, তাতে ১০ জন অঞ্চল সভাপতি অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব ফের জোরাল।

কী বলছেন ব্লক সভাপতি?
কাঞ্চন অধিকারির কথায়, 'এখানে কোনও বিরোধী নেই। তাই অঞ্চল সভাপতিদের মানুষের সব কাজেই থাকতে হয়। কয়েকজন এসেছিলেন। কয়েকজন আসতে পারেননি।' অল্প কথায় ঘরোয়া কোন্দলের জল্পনা উড়িয়ে দিচ্ছেন তিনি। যদিও অঞ্চল সভাপতিদের অভিযোগ, ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী তাঁদের সম্মান দেন না। তাই তাঁরা চান, সুদীপ্ত ঘোষ থাকুন। এমন পরিস্থিতিতে কোর কমিটির সদস্য তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, 'তিনি ব্লক সভাপতির সঙ্গে কথা বলবেন।' এই কোর কমিটিরই সদস্য সুদীপ্ত। তাঁকে সরানোর পর থেকেই টানাপড়েনের আঁচ পাচ্ছেন জেলার নেতারা। যদিও দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহার মতে, কেষ্টহীন-বীরভূমে নেতৃত্ব সঙ্কটে পড়েছে তৃণমূল। হালেই আবার বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ-সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দলেরই সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। শুক্রবার, বীরভূমের তৃণমূল নেতাদের দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই সতর্ক করে দিয়েছিলেন নানুরের তৃণমূল নেতা ও কোর কমিটির সদস্য কাজল শেখকেও। কিন্তু সেই বার্তার পরেও পরিস্থিতির তেমন বদল হয়নি। ওই বৈঠকের পরের দিনই নানুরে দলের পার্টি অফিসের মধ্যেই অনুব্রত ঘনিষ্ঠ সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিঙ্কু চৌধুরীকে মারধরের অভিযোগ ওঠে কোর কমিটির সদস্য কাজল শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রবিবার কাজল শেখ, নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ ১৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রিঙ্কু চৌধুরী।  যদিও এই অভিযোগ মানতে চাননি নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। তবে গোটা ঘটনা ঘিরে এমনিতেই অস্বস্তি লাল মাটির জেলায়।

আরও পড়ুন:'মেনে চলব' বাংলো খালির নির্দেশে পাল্টা বার্তা রাহুলের

 

সেরা শিরোনাম

Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের

ভিডিও

NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget