এক্সপ্লোর

Visva-Bharati Reopen: কোভিড বিধি মেনে বিশ্বভারতীর দরজা খুলল পড়ুয়াদের জন্য

Visva-Bharati Update: রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলেছে গত ১৬ নভেম্বর।  সে সময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) খোলেনি। দেড় বছর পর বিশ্বভারতীর দরজা খুলল পড়ুয়াদের জন্য।

গোপাল চট্টোপাধ্যায় ও আবির ইসলাম, শান্তিনিকেতন: করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর খুলল বিশ্বভারতী (Visva-Bharati)। চালু হল নির্দিষ্ট কয়েকটি পাঠ্যক্রমের ক্লাস। কোভিড (Covid19) বিধি মেনেই পাঠ নিতে হল পড়ুয়াদের। তবে হস্টেল বন্ধ থাকায় অসুবিধায় পড়তে হয় পড়ুয়াদের অনেককে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বিশ্বভারতীর (Visva-Bharati) প্রোক্টরকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 

বিশ্বভারতীর দরজা খুলল পড়ুয়াদের জন্য। দেড় বছর পর শুরু হল পঠনপাঠন। রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলেছে গত ১৬ নভেম্বর। সে সময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) খোলেনি।  বিশ্বভারতী কর্তৃপক্ষ তখন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, শান্তিনিকেতনের (Shantiniketan) ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে পয়লা ডিসেম্বর। সেইমতো বুধবার পঠনপাঠনের জন্য খুলল বিশ্বভারতী। 

বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে খবর,  তবে শুধু স্নাতক (Under Graduate) ও স্নাতকোত্তরের (Post Graduate) শেষ সিমেস্টার এবং এমফিল-এর (M Phil) পড়ুয়াদের ক্লাস হবে।  এঁদের মধ্যে যে পড়ুয়ারা করোনা ভ্যাকসিনের দু’টি ডোজই নিয়েছেন, তাঁরাই ক্লাস করার সুযোগ পাবেন। ক্লাসে এক বেঞ্চে ২ জন বসতে পারবেন। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক। 

দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরেছে পড়ুয়াদের কলরব। খুশি আশ্রমিকরাও। শান্তিনিকেতনের আশ্রমিক  অপর্ণা দাস মহাপাত্রের কথায়, “দীর্ঘিদন ধরে ক্যাম্পাস বন্ধ। শান্তিনিকেতনের সেই পরিবেশ হারিয়ে গিয়েছিল। আবার সেই পরিবেশ ফিরে এল।’’ তবে বিশ্বভারতী খুললেও, হস্টেল (Hostel) না খোলায় অসুবিধেয় পড়েছেন পড়ুয়াদের একাংশ। এপ্রসঙ্গে বিশ্বভারতীর স্নাতকোত্তরে ভূগোলের ছাত্র প্রবীর মণ্ডল বলেন, “হস্টেল খোলেনি, বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বিশ্বভারতীর প্রোক্টর শঙ্কর মজুমদারকে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি।’’ 

এদিকে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের (Gokhale Memorial Girls College) এক ছাত্রী। জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আর যার জেরে আরও একাধিক ছাত্রীর কোভিড সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। আর যে খবর সামনে আসার পরই নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতির জেরে বাধ্য হয়ে একাধিক বিভাগের ছাত্রীকে কলেজে আসতে মানা করা হয়েছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত আগামী এক সপ্তাহ বেশ কয়েকটি বিভাগের ক্লাস বন্ধ থাকবে। তারপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget