এক্সপ্লোর

Birbhum Today Weather: রাজ্যজুড়ে শীতের আমেজ, বীরভূমে আজ তাপমাত্রা কত ?

আবহাওয়ার খামখেয়ালি মনোভাব যেন বেড়েই চলেছে

কলকাতা: আবহাওয়ার খামখেয়ালি মনোভাব যেন বেড়েই চলেছে। গত দু'দিন জমিয়ে ঠান্ডা পড়লেও তিলোত্তমায় আজ পারদ ঊর্ধ্বমুখী। রবিবারে রবির তেজ তেমন জোরালো না হলেও দিনের বেলায় এ শহর 'উষ্ণ' থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাল থেকেই কুয়াশাবৃত কলকাতা। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উঁকি দেয় নরম রোদদুর। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় আকাশ।            

 

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

 

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : বীরভূমে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯  ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Humidity) পরিমাণ ৪৫ শতাংশ। 

সূর্যাস্ত -  সকাল ৬:১৯
সূর্যোদয় - বিকেল ৫:২৮ 

 

বঙ্গের আজকের আবহাওয়া (West Bengal Weather): আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছুদিন রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। ফের উত্তুরে হাওয়ায় বাড়বে ঠান্ডা। দক্ষিণবঙ্গে আগামী বেশ কিছুদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলের জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও আগামী ৩ দিন কুয়াশার (Fog) দাপট চলবে।      

সেরা শিরোনাম

UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget