এক্সপ্লোর

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে নলহাটির আইসি ও দুই এএসআইকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Rampurhat Violence: নয় নয় করে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। রাজনৈতিক কচকচানি, সিবিআই-পুলিশের আনাগোনায়, এখনও গমগম করছে গোটা এলাকা। তার মধ্যেই আতঙ্ক গ্রাস করেছে সকলকে।

Key Events
West Bengal Birbhum Violence cbi investigation is going on for bagtui murder case Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে নলহাটির আইসি ও দুই এএসআইকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
জতুগৃহের উত্তাপ অব্যাহত, রামপুরহাটকাণ্ডের সমস্ত আপডেট জেনে নিন

Background


নান্টু পাল, বীরভূম: নয় নয় করে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। ঢের আগেই নিভে গিয়েছে দাউদাউ (Rampurhat Fire) করে জ্বলতে থাকা আগুন। কিন্তু জতুগৃহের উত্তাপ এখনও ভালই বোধ হচ্ছে সর্বত্র। রাজনৈতিক কচকচানি, সিবিআই-পুলিশের আনাগোনায়, এখনও গমগম করছে গোটা এলাকা। তার মধ্যেই আতঙ্ক গ্রাস করেছে সকলকে। ঘরছাড়ারা এখনও গ্রামে ফেরার সাহস পাচ্ছেন না। আবার গ্রামে যাঁরা রয়েছেন, বাড়ির বাইরে পা রাখার সাহস জুটিয়ে উঠতে পারছেন না তাঁরাও।

এখনও গ্রামছাড়া বহু মানুষ

বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটের বগটুইয়ের ওই ঘটনার আঁচ বিধানসভা থেকে দিল্লির সংসদেও পৌঁছে গিয়েছে। কিন্তু আতঙ্কে এখনও গ্রামে ফিরতে পারেননি বহু মানুষ। তাই পূর্বপাড়া গ্রামে পা রাখলেও চোখে পড়ে, সারি সারি বাড়িতে তালা ঝুলছে। তাড়াহুড়ো করে কোনও রকমে বেরিয়ে পড়তে গিয়ে যে মাথা কাজ করেনি, তা বোঝা যাচ্ছে, জানলার দিকে তাকালেই।
কারণ প্রাণের ভয়ে ঘরছাড়া বহু মানুষ, দরজায় একটি তালা ঝুলিয়ে দিলে, নেভাতে ভুলে গিয়েছেন ঘরের আলো।তাই এ মাথা থেকে ও মাথা, গ্রামের একটি বড় অংশ শুনশান হয়ে গেলেও, অন্ধকার ফুঁডে় কিছু বাড়ির জানলা দিয়ে বেরিয়ে আসছে আলোর আভা। আদালত সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিলেও, গ্রামে এখনও মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসিটিভি।

রাতে ঘরে থাকছেন না বহু গ্রামবাসী

কিন্তু এত কিছুর পরেও গ্রামে ফিরতে ভরসা পাচ্ছেন না বহু মানুষ। সেই রাতে জতুগৃহের (Bogtui Arson) দৃশ্য এখনও চোখের সামনে ভেসে উঠছে তাঁদের। তাই ভিটেমাটির মায়া টানলেও, আবেগ সামলে নিচ্ছেন তাঁরা। রাজ্য সরকার আশ্বস্ত করলেও, বাড়ি ফেরার সাহস পাচ্ছেন না কেউ। তাঁদের আশঙ্কা, থানা-পুলিশ যাই হোক না কেন, গ্রামে ফিরলে ফের যে অশান্তি বাঁধবে না, তার সুনিশ্চিত করবে কে?

আবার ভিটেমাটি ছেড়ে পালিয়ে গিয়ে একাংশ যদিও বা নিরাপদ বোধ করছেন, গ্রামে এখনও রয়ে গিয়েছেন যাঁরা, আতঙ্কে প্রহর গুনছেন তাঁরা। আগামী দিনে আদৌ গ্রামে থাকা চলবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। প্রয়োজনীয় কাজ মেটাতে কেউ কেউ দিনের বেলায় যাও বা বাড়ির বাইরে পা রাখছেন, সন্ধ্যা নামার আগে খিল তুলে দিচ্ছেন দরজায়। অনেকে আবার সন্ধ্যা নামার আগেই তল্পিতল্পা নিয়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন। রাতটুকু অন্যত্র কাটিয়ে ফিরে আসছেন সকালে। তাই প্রশ্ন উঠছে, পুলিশ পিকেটিং থাকা সত্ত্বেও যদি এই অবস্থা হয়, আগামী দিনে বগটুইবাসীকে আদৌ নিরাপদ বোধ করানো যাবে তো!

23:02 PM (IST)  •  30 Mar 2022

Rampurhat Violence Live: রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবি করেছেন শুভেন্দু

রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভার কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী।

22:30 PM (IST)  •  30 Mar 2022

Rampurhat Violence Live: ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ধৃত সঞ্জু শেখের পিসির চাঞ্চল্যকর দাবি

রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূলের (TMC) উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার। এর মধ্যে ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ধৃত সঞ্জু শেখের পিসি চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর বক্তব্য, “ওই দিন দাউদাউ করে আগুন জ্বলছিল। কান্নাকাটি চলছিল ভাদু শেখের বাড়িতে। আনারুলই গ্রামে পুলিশ ঢুকতে দেয়নি। ওই সব করিয়েছে। চারদিকে বোমা ফাটছিল। আমরা প্রাণভয়ে খাটের তলায় লুকিয়েছিলাম।”

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget