এক্সপ্লোর

Saumitra Khan: সদস্য সংগ্রহের লক্ষ্য পূরণে ব্যর্থ জেলা বিজেপি নেতৃত্ব, নেতৃত্বদের হুশিয়ারি সৌমিত্র খাঁ-র

Bishnupur BJP: বিজেপির এই ডামাডোল পরিস্থিতিতে তাদের খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মুখ খুলেছেন।

তুহিন অধিকারী, বাঁকুড়া: বিজেপির পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযান চলছে গোটা রাজ্যজুড়ে। বিজেপি সূত্রে খবর বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও নভেম্বর মাস পর্যন্ত এক লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলো রাজ্য বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি তা পূরণ করতে পারেনি। ফের তাঁদের ডিসেম্বর মাসের মধ্যে এক লক্ষ সদস্য সংগ্রহের কথা বলা হয়েছে। সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী ৫৬০০০ সদস্য সংগ্রহ করা হয়েছে। স্বাভাবিকভাবে লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারায় জেলা নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়েছে। সামাজিক মাধ্যমে মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের হুঁশিয়ারি দিয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন "যাঁরা বুথের দায়িত্বে আছেন, যারা শক্তি প্রমুখ, যারা মন্ডলের দায়িত্ব আছেন তাঁরা নিজের নিজের অ্য়াকাউন্টে ৫০টি করে মেম্বারশিপ করুন। তা না হলে পরবর্তীকালে কেউ বলবেন না আমি কোনও জায়গা পেলাম না।" সাংসদের এই কথাতে স্বাভাবিকভাবেই পরিষ্কার চরম অস্বস্তিতে রয়েছে জেলা বিজেপি নেতৃত্বরা।

অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ''বিজেপি পিছিয়ে নেই। গত বছর ২০০০০ সদস্য ছিল, সেখানে দাঁড়িয়ে এখন ৫৬০০০ সদস্য হয়েছে। কেন্দ্রীয় বিজেপি আমাদের যে টার্গেট দিয়েছে সেখান থেকে পিছিয়ে থাকলেও আমাদের জেলায় এগিয়ে আছি।''

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, ''সারা রাজ্য জুড়ে থ্রেড কালচারের আবহাওয়া চলছে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বিজেপি করতে পারছেন না।'' বিজেপির এই ডামাডোল পরিস্থিতিতে তাদের খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, ''৫৬ হাজার সদস্য সংগ্রহও হয়নি। বিজেপির কয়েকজন লোকজন আছে তারা তাদের ছেলে বউকেও মেম্বার করতে পারছে না। পরিবারের লোকও রাজি হচ্ছে না সদস্য হতে। তাই মিস কল মেরে ধাপ্পাবাজি চলছে। তৃণমূলের উন্নয়নের সবাই বিশ্বাসী। তৃণমূলের এমন দুর্দিন আসেনি মানুষকে ভয় দেখাতে হবে।''

কিছুদিন আগেই তৃণমূল নেতাদের সঙ্গে এক মঞ্চে পুলিশ এই ইস্যুতে মুখ খুলেছিলেন সৌমিত্র খাঁ। এক ভিডিও পোস্ট করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছিলেন, 'আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখকে সম্বর্ধনা। হাততালি দিচ্ছেন মঞ্চে থাকা পুলিশ অফিসার। এর থেকে আরও একবার স্পষ্ট সরকার ও শাসকের মধ্যে পার্থক্য নেই।' যদিও পাল্টা দাবি আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখের। তিনি বলেন,  'রাজনৈতিক মঞ্চ নয়, খেলার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পুলিশ আধিকারিক।'

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget