এক্সপ্লোর

Sandeshkhali Violence: সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে গিরিশ পার্কে BJP-র কিষাণ মোর্চার বিক্ষোভ

BJP Protested On Sandeshkhali :সন্দেশখালিকাণ্ডে গতকাল শহরে প্রতিবাদে নেমেছিল এসএফআই-সহ একাধিক বামপন্থী সংগঠন, আজ প্রতিবাদে নামল বিজেপির কিষাণ মোর্চা..

উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের আগে রাজ্যে অন্যতম বড় ইস্যু 'সন্দেশখালি।' গতকাল ফের উত্তপ্ত হয় সন্দেশখালি। নতুন করে আগুন জ্বলে সন্দেশখালিতে। সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের। এদিকে বিজেপির মহিলা প্রতিনিধি দলের সন্দেশখালি সফর ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। গোটা ঘটনায় ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমোকে তোপ দেগেছেন। বলেছেন, 'মমতা নারী জাতির কলঙ্ক।' ২৪ ঘণ্টা পার হতে এবার সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে গিরিশ পার্কে বিজেপির কিষাণ মোর্চার বিক্ষোভ। 

সন্দেশখালিতে ইতিমধ্যেই গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। একইদিনে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল। তবে  সন্দেশখালিতে যাওয়ার আগেই ভোজেরহাটে আটকে দেওয়া হয় বিজেপি নেত্রী  লকেট চট্টোপাধ্যায়দের। এলাকায় ১৪৪ ধারা আছে জানাতেই বচসার জড়িয়ে পড়ে পুলিশ ও বিজেপির মহিলা প্রতিনিধি দল।  এলাকায় পৌঁছনোর আগেই কেন আটকানো হচ্ছে, প্রশ্ন করেন বিজেপি প্রতিনিধিরা।  আটক করা হয়েছিল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। পরে লালবাজার থেকে বেরিয়ে বিজেপি নেত্রী লকেট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা। মমতা বাংলার কলঙ্ক। মমতা নারী জাতির কলঙ্ক।'

এদিকে গতকালই ওই ওঠে এক ভয়াবহ অভিযোগ। গতকাল সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসী।
এদিকে এহেন পরিস্থিতিতে মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আহত মহিলাকে নিয়ে যাওয়া হয় সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে। এখানেই শেষ নয়, গতকাল আহত ফুলমণির ভয়াবহ অভিযোগ তুলে বলেছিলেন, 'না শুনলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে পুলিশ', বলে জানান তিনি। এই ঘটনায় লকেট চট্টোবপাধ্যায় বলেন,' মহিলাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। তাঁদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া হতে পারে না।  কত মহিলাকে মারবে? এই মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে শুরু করেছেন, সন্দেশখালিতে এসে শেষ হতে হবে।'

আরও পড়ুন, 'খাবারের খোঁজে লোকালয়ে..', ভোরের আলোয় কাকে দেখে ঘুম উড়ল স্থানীয়দের ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget